Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এআই নির্ভর পুনর্গঠন

চাকরি হারাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাড়ে ৫ হাজার কর্মী

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৮:১৫
চাকরি হারাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাড়ে ৫ হাজার কর্মী

প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো- রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। নিয়ন্ত্রক চ্যালেঞ্জ এবং নতুন পণ্য বাজারে আনতে বিলম্বের মধ্যে ব্যয় কমিয়ে মুনাফা বাড়াতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।

সোমবার কোম্পানিটি জানায়, তারা প্রায় সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে। পাশাপাশি অ্যাকসেঞ্চারসহ বিভিন্ন তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৩ হাজার পদ স্থানান্তর করবে। সব মিলিয়ে এ পুনর্গঠনের প্রভাব পড়বে প্রায় ৯ হাজার কর্মীর ওপর। তবে কোম্পানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

বিএটির আশা, এ পুনর্গঠনের ফলে ২০২৮ সালের মধ্যে বছরে অতিরিক্ত ৬০ কোটি পাউন্ড (প্রায় ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) সাশ্রয় হবে। এর মধ্যে ২০২৭ সালের মধ্যেই ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ৪৬ দশমিক ৭৩ পাউন্ডে নেমে আসে। একই সময়ে এফটিএসই ১০০ সূচক কমেছে ০ দশমিক ৩ শতাংশ।

বিএটির প্রধান নির্বাহী তাদেউ মারোকো এক বিবৃতিতে বললেন, ‘এই পরিবর্তনের প্রভাব আমাদের অনেক সহকর্মীর ওপর পড়বে। এই পরিবর্তনের সময়ে আমরা তাদের প্রতি যত্ন ও সম্মান দেখিয়ে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব।’

তিনি জানিয়েছেন, এই পুনর্গঠনের মাধ্যমে কোম্পানি আরও গতিশীল, ব্যয়-সচেতন এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

গত ফেব্রুয়ারিতেই উৎপাদনশীলতা বাড়ানোর নতুন কর্মসূচির কারণে কর্মী ছাঁটাই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল বিএটি। তবে ছাঁটাইয়ের পরিমাণ বিনিয়োগকারীদের বিস্মিত করতে পারে বলে মন্তব্য করেছেন বার্কলেজের বিশ্লেষক পল্লব মিত্তাল।

বিএটির বিক্রি ও মুনাফা বৃদ্ধির গতি সাম্প্রতিক বছরগুলোয় মন্থর। অনেক ক্ষেত্রেই কোম্পানিটি নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে বা অল্পের জন্য তা অর্জন করেছে, যা হতাশ করেছে বিনিয়োগকারীদের একাংশকে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোকর্মী ছাঁটাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!