সিডনিতে ভবন ধস
রয়টার্স

ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ার সিডনির কেন্দ্রীয় এলাকায় সোমবার একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টার ঠিক আগে সিডনির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার দূরের আলটিমো এলাকায় একটি ঠিকানা থেকে জরুরি সহায়তার জন্য তাদের ডাকা হয়।
ঘটনাস্থলে সাতজনকে পরীক্ষা করে দেখেন চিকিৎসাকর্মীরা। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার টেলিভিশন নেটওয়ার্ক সেভেনের প্রচারিত ভিডিওতে একটি বড় ভবনের ধসে পড়া দেয়াল দেখা গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভবনটি একটি নির্মাণস্থলের পাশে অবস্থিত ছিল।






