Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কর দিলেন রাজা, পরিমাণ জানলে চোখ উঠবে কপালে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৪৫
কর দিলেন রাজা, পরিমাণ জানলে চোখ উঠবে কপালে

আধুনিক ইতিহাসে কর পরিশোধের তথ্য প্রকাশ করা প্রথম ব্রিটিশ রাজা হলেন রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো নিজের কর পরিশোধের তথ্য প্রকাশ করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ২৯ লাখ পাউন্ড কর দিয়েছেন তিনি।

এর মধ্য দিয়ে করের তথ্য প্রকাশ করা যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম রাজা হলেন তিনি।

করের এই পরিমাণের কারণে যুক্তরাজ্যের সর্বোচ্চ করদাতাদের শীর্ষ ১০০ জনের মধ্যে স্থান পেয়েছেন রাজা চার্লস।

একই সঙ্গে করের তথ্য প্রকাশ করেছেন প্রিন্স উইলিয়ামও। রাজপরিবারের এই উদ্যোগকে দেখা হচ্ছে স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে।

বার্ষিক রাজকীয় আর্থিক প্রতিবেদন ও হিসাব অনুযায়ী, প্রিন্স উইলিয়াম কর দিয়েছেন ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আপাতত ক্ল্যারেন্স হাউজেই বসবাস চালিয়ে যাবেন রাজা চার্লস ও রানি ক্যামিলা। বাকিংহাম প্যালেসে স্থানান্তরিত হচ্ছেন না তারা।

এদিকে রাজপরিবারের প্রধান সরকারি অর্থায়ন, ‘সোভেরেইন গ্রান্ট’, ২০২৭-২৮ অর্থবছরে বেড়ে পৌঁছাবে প্রায় ১০ কোটি পাউন্ডে।

হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রাজা চার্লস কর পরিশোধ করেছিলেন ১ কোটি ১৭ লাখ পাউন্ড এবং প্রিন্স উইলিয়াম ৮৩ লাখ ৪০ হাজার পাউন্ড।

আরও পড়ুন

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন রাশিয়া তুরস্ক

২৬ জুন ২০২৬

বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা চার্লস ও প্রিন্স উইলিয়ামের কর পরিশোধের তথ্য প্রকাশ সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর উদ্দেশ্য হলো স্বচ্ছতা বৃদ্ধি করা এবং রাজপরিবারের জবাবদিহি সম্পর্কে জনসাধারণের মধ্যে আরও ভালো ধারণা তৈরি করা।

২০২২ সালে রাজা চার্লস সিংহাসনে আরোহণ এবং প্রিন্স উইলিয়াম প্রিন্স অব ওয়েলস হওয়ার পর থেকে বাবা-ছেলে মিলে যুক্তরাজ্যের কর কর্তৃপক্ষ ৫ কোটি পাউন্ডের বেশি কর পরিশোধ করেছেন এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসকে (এইচএমআরসি)।

তবে প্রকাশিত হিসাবপত্রে কর কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। সর্বোচ্চ হারে কর পরিশোধ করেছেন রাজা চার্লস।

রাজা চার্লসের আয়ের প্রধান উৎস হলো ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট। সরকারি ও ব্যক্তিগত ব্যয় নির্বাহের জন্য রাজাকে স্বাধীন আয়ের উৎস হিসেবে ব্যবস্থাপনা করা হয় এই সম্পত্তি। জমি, বিনিয়োগ ও বিভিন্ন সম্পত্তি নিয়ে গঠিত এই এস্টেট থেকে ২০২৫-২৬ অর্থবছরে তার আয় হয়েছে ২ কোটি ৫২ লাখ পাউন্ড।

এ ছাড়া তার ব্যক্তিগত বিনিয়োগ, সঞ্চয় এবং বালমোরাল ও স্যান্ড্রিংহাম এস্টেট থেকে প্রাপ্ত আয়ও করের আওতাভুক্ত।

অন্যদিকে প্রিন্স উইলিয়ামের আয়ের উৎস ডাচি অব কর্নওয়াল। প্রায় ১ লাখ ৩০ হাজার একর আয়তনের এই ঐতিহ্যবাহী এস্টেটের মূল্য প্রায় ১০০ কোটি পাউন্ড। এর মধ্যে আছে লন্ডনের ওভাল ক্রিকেট মাঠও। এই আয়ের মাধ্যমে পরিচালিত হয় তার সরকারি দায়িত্ব, কার্যালয় এবং ব্যক্তিগত পারিবারিক ব্যয়।

প্রিন্স উইলিয়ামের ব্যক্তিগত সচিব ইয়ান প্যাট্রিক জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট নিট আয়ের ওপর সর্বোচ্চ হারে আয়কর পরিশোধ করেন প্রিন্স উইলিয়াম। ব্যয়ের হিসাব স্বাধীনভাবে নিরীক্ষা করা হয়, যাতে সব কর ছাড় যথাযথভাবে দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়।

তিনি আরও জানিয়েছেন, এই আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আগ্রহ আছে জনসাধারণের। যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করাকে গুরুত্ব দেন প্রিন্স উইলিয়াম।

২০২৫-২৬ অর্থবছরের করের হিসাব এখনো নিরীক্ষাধীন। সেই তথ্য প্রকাশ করা হবে আগামী বছর। তবে প্রকাশ করা হয়নি রাজা চার্লস ও প্রিন্স উইলিয়ামের ব্যক্তিগত বিনিয়োগ কিংবা মোট ব্যক্তিগত আয়ের বিস্তারিত।

সূত্র: বিবিসি

রাজা তৃতীয় চার্লসকরযুক্তরাজ্যপ্রিন্স উইলিয়াম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার