Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের দামে বড় লাফ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৪৪
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের দামে বড় লাফ

ছবি: রয়টার্স

ফের উত্তাল মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। পাল্টাপাল্টি এই হামলার মধ্যেই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৫৮ ডলারে। একইসঙ্গে বেড়েছে ডাব্লিউটিআই ও মুরবান ক্রুডের দামও।

ওয়েলপ্রাইস ডট কমের তথ্য বলছে, বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) ক্রুডের দাম ৩.২৪ শতাংশ বেড়ে দাম দাঁড়িয়েছে ৭২.৫২ ডলারে। সংযুক্ত আরব আমিরাতের ‘মারবান ক্রুড’ দাম ৩.৩৯ শতাংশ বেড়ে ৭১.৩১ ডলারে পৌঁছেছে।

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে হামলার পর ইরানের নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে ইরানকে তেল বিক্রি করতে দেওয়া লাইসেন্সটি বাতিল করে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে নৌযানে হামলার’ জবাবে আইআরজিসির ৬০টির বেশি নৌযানে হামলা চালানো হয়েছে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় খার্গ দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেন্টকমের বিবৃতিতে খার্গ দ্বীপে হামলার বিষয়ে কিছু জানায়নি। এই দ্বীপ থেকে ইরান তার ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে।

এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। আইআরজিসি জানায়, বাহরাইনের বন্দর সালমান এবং কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সেইসঙ্গে মার্কিন এমকিউ৯ ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

বাহরাইন ও কুয়েতের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সেনাবাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে।

মার্কিন হামলাকে একটি ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। হামলার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তারা বলছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় মার্কিন হস্তক্ষেপ বরদাস্ত করবে না তেহরান।

জ্বালানি তেলমধ্যপ্রাচ্যইরানতেহরানব্রেন্ট ক্রুড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!