Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইউরোপ

লন্ডনে সিলেটের দুমাসী ধানের সফল ফলন, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

রুমানা রাখি, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫
লন্ডনে সিলেটের দুমাসী ধানের সফল ফলন, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

দীর্ঘ তিন বছরের প্রচেষ্টায় আসে এই সাফল্য

বাংলার চিরচেনা ধান এবার ফলেছে লন্ডনের মাটিতে। সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী দুমাসী ও পঞ্চব্রীহি ধানের সফল পরীক্ষামূলক চাষ ব্রিটেনে কৃষির নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ তিন বছরের প্রচেষ্টায় আসা এই সাফল্য ভবিষ্যতে বৃহৎ পরিসরে ধান উৎপাদনের পথ খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বখ্যাত বাংলাদেশি জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর তত্ত্বাবধানে ২০২৩ সালে প্রথম এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। ব্রিটিশ বাংলাদেশি সেলিব্রিটি শেফ আজম খানের লন্ডনের বাড়ির পেছনের বাগানে সিলেটের দুমাসী ও পঞ্চব্রীহিসহ কয়েক প্রজাতির ধান রোপণ করা হয়।

প্রথম বছরের চেষ্টা সফল না হলেও থেমে যাননি উদ্যোক্তারা। পরিচর্যা ও চাষপদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তনের পর ২০২৪ সালে প্রথমবারের মতো সফল ফলন পাওয়া যায়। সেই ধানের বীজ দিয়েই ২০২৫ ও ২০২৬ সালে আবার চাষ করা হয়।

বাগানটির পরিচর্যাকারী আজম খান বলেন, “২০২৪ সালে উৎপাদিত ধানের বীজ দিয়েই পরবর্তী দুই বছর চাষ করা হয়েছে। এবার গ্রীষ্মকাল শেষ হওয়ার আগেই ধান পেকে গেছে। গত বছর উৎপাদিত ধান থেকে চাল তৈরি করে ভাতও রান্না করা হয়েছিল।”


এই অর্জন উদ্‌যাপনে ৩০ আগস্ট রোববার আজম খানের বাগানে আয়োজন করা হয় ধান কাটার উৎসব। বাংলার গ্রামীণ ঐতিহ্যের আদলে আয়োজিত এই উৎসবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। লন্ডনের বুকে পাকা ধান কাটার দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগ সৃষ্টি করে।

সাংবাদিক আ স ম মাসুম বলেন, ব্রিটেনে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের ধান উৎপাদন অত্যন্ত ইতিবাচক ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে তুলনামূলকভাবে দীর্ঘ সময় উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। এই পরিবর্তিত আবহাওয়া ধান চাষের পরীক্ষাটি সফল হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মহিব চৌধুরী বলেন, “ভবিষ্যতে ব্রিটেনে বাণিজ্যিকভাবে ধান উৎপাদন সম্ভব হলে সিলেটের ধান দেশটির খাদ্যনিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখতে পারে।”

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, ব্রিটেনে বাণিজ্যিকভাবে ধান উৎপাদনের সম্ভাবনা যাচাই এবং প্রয়োজনীয় গবেষণার জন্য বাংলাদেশ সরকারের বিশেষ সহযোগিতামূলক উদ্যোগ নেওয়া উচিত।


ধান কাটার উৎসবে অনলাইনে যুক্ত হন জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে অক্টোবরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

ড. আবেদ চৌধুরী বলেন, “আজম খান ব্যক্তিগত পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করেছিলেন। সেটি সফল হওয়ার পর এখন আরও বৃহৎ পরিসরে ধান উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মতে, একটি বাড়ির বাগানে সফল ফলন পাওয়া আশাব্যঞ্জক হলেও বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা নির্ধারণের জন্য বড় জমিতে একাধিক মৌসুমের পরীক্ষা প্রয়োজন। উৎপাদনব্যয়, আবহাওয়ার ধারাবাহিকতা, মাটির উপযোগিতা, সেচব্যবস্থা এবং প্রতি একরে ফলনের পরিমাণও যাচাই করতে হবে।

তারপরও লন্ডনের মাটিতে সিলেটের দুমাসী ও পঞ্চব্রীহি ধানের এই সফল ফলন কেবল একটি কৃষি পরীক্ষা নয়; এটি ব্রিটিশ বাংলাদেশিদের শিকড়, ঐতিহ্য ও নতুন সম্ভাবনার এক অনন্য সংযোগ। গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাওয়া গেলে এই ছোট্ট বাগানের উদ্যোগই একদিন ব্রিটেনে বাংলাদেশি ধান চাষের বড় অধ্যায়ের সূচনা করতে পারে।

লন্ডনসিলেটদুমাসী ধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৯

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    advertiseadvertise