১১৯ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো সাইপ্রাস

সাইপ্রাসে অবৈধভাবে অবস্থানরত ১১৯ জন অভিবাসীক শুক্রবার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
দেশটির পুলিশ ও উপ-অভিবাসন মন্ত্রণালয়ের যৌথ অভিযানের অংশ হিসেবে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।
এ সম্পর্কে সাইপ্রাস পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত স্বেচ্ছায় ও বাধ্যতামূলক প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫ হাজার ২৮৮ জন অবৈধ অভিবাসীকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সাইপ্রাসে ৮৫৬ জন অবৈধ অভিবাসীর আগমন ঘটেছে।
গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ২৯৯ জন। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর অবৈধ অভিবাসীর আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
পুলিশ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের শনাক্ত ও প্রত্যাবাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




