Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

বৃষ্টিভেজা সকালে ইটন কলেজে প্রিন্স জর্জের প্রথম দিন

agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১
বৃষ্টিভেজা সকালে ইটন কলেজে প্রিন্স জর্জের প্রথম দিন

১৩ বছরের জর্জকে নিয়ে ইটনে পৌঁছন তার বাবা প্রিন্স উইলিয়াম এবং মা প্রিন্সেস ক্যাথরিন।

মঙ্গলবার বৃষ্টিভেজা সকালে ইটন কলেজে পা রাখল ব্রিটেনের ভবিষ্যৎ রাজা প্রিন্স জর্জ। বিবিসির রাজপরিবার-বিষয়ক প্রতিবেদক শন কফলানের প্রতিবেদন অনুযায়ী, ১৩ বছরের জর্জকে নিয়ে ইটনে পৌঁছন তার বাবা প্রিন্স উইলিয়াম এবং মা প্রিন্সেস ক্যাথরিন। ছাতা মাথায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানান কলেজের প্রধান শিক্ষক সাইমন হেন্ডারসন এবং প্রভোস্ট স্যার নিকোলাস কোলরিজ।

জর্জের পরনে ছিল জ্যাকেট ও টাই। করমর্দনের সময় প্রধান শিক্ষক বলেন, ‘‘স্বাগত, শুভকামনা। উপভোগ করো।’’ বৃষ্টি নিয়ে দু’পক্ষের মধ্যে হালকা কথাবার্তাও হয়। তার পরেই বাবা- মাকে পেছনে রেখে ঐতিহাসিক ইটন ভবনের ভিতরে ঢুকে পড়ে কিশোর রাজপুত্র। এবার থেকে এই নামী শিক্ষাপ্রতিষ্ঠানেই আবাসিক ছাত্র হিসেবে থাকবেন তিনি।

জর্জ কোথায় পড়বেন তা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা ছিল। বার্কশায়ারের ল্যামব্রুকের প্রস্তুতিমূলক স্কুলের পড়াশোনা শেষ করার পর একাধিক অভিজাত প্রতিষ্ঠানের নাম উঠেছিল সম্ভাব্য তালিকায়। শেষ পর্যন্ত পারিবারিক ঐতিহ্যই বেছে নিল রাজ পরিবার। জর্জের বাবা উইলিয়াম, কাকা প্রিন্স হ্যারি এবং প্রপিতামহের ভাই আর্ল স্পেনসারও ইটনের ছাত্র ছিলেন। ইটনে রয়েছে ২৫টি আবাসিক ভবন। প্রতিটিতে প্রায় ৫৫ জন করে ছাত্র থাকেন। ১৩ বছর বয়স থেকেই সেখানে আবাসিক পড়াশোনার সুযোগ রয়েছে। আবাসিক কর্মীদের নেতৃত্বে থাকেন এক জন গৃহশিক্ষক। উইন্ডসরে জর্জদের পারিবারিক বাসভবন থেকেও ইটন খুব বেশি দূরে নয়। বছরে এই অভিজাত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার খরচ প্রায় ৬৫ হাজার পাউন্ড। ইটনের প্রাক্তনীদের তালিকায় রয়েছেন ২০ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইটনে পড়ার সুবাদে সংবাদ মাধ্যমের অতিরিক্ত নজর থেকে জর্জ কিছুটা আড়ালে থাকতে পারবেন বলে মনে করা হচ্ছে। ২০০০ সালে উইলিয়ামও বলেছিলেন, ইটনে ‘সাধারণ ছাত্রের মতোই’ থাকার সুযোগ তিনি উপভোগ করেছিলেন।

গুড স্কুলস গাইডের ব্যবস্থাপনা সম্পাদক মেলানি স্যান্ডারসনের মতে, প্রাচীন ঐতিহ্য থাকলেও ইটন আধুনিক ও প্রগতিশীল মানসিকতার একটি শিক্ষা প্রতিষ্ঠান। অধিকাংশ ১৩ বছরের কিশোর ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকারেই থাকে। কিন্তু জর্জের সামনে ভবিষ্যৎ একেবারেই আলাদা। আধুনিক কর্মরত রাজ পরিবারের সদস্য হিসেবে তাকে প্রস্তুত করার জন্য ইটনের শিক্ষাকেই উপযুক্ত মনে করেছেন তার বাবা- মা। ইটনের প্রাক্তন ছাত্রদের মধ্যে ডেভিড ক্যামেরন, বরিস জনসন, কোয়াসি কোয়ার্টেং, জ্যাকব রিস- মগের পাশাপাশি অভিনেতা এডি রেডমেইন, ডমিনিক ওয়েস্ট, ড্যামিয়ান লুইস এবং টম হিডলস্টনের নামও রয়েছে।

ইটন কলেজপ্রিন্স জর্জব্রিটিশ রাজপরিবার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise