Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

পরিবার নিয়ে এখন একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

জার্মানি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৩
শেয়ার করুন:
পরিবার নিয়ে এখন একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস। ফাইল ছবি / সংগৃহীত

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে চান? এবার পরিবারের সদস্যদের নিয়েও একসঙ্গে ভিসার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। নতুন নিয়মে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন করার সুযোগ পাবেন।

পাশাপাশি থাকছে না আগের মতো দীর্ঘ অপেক্ষমাণ তালিকা। সরাসরি অনলাইনে আবেদন করে শুরু করা যাবে ভিসার প্রক্রিয়া। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এ ব্যবস্থা চালু করতে যাচ্ছে জার্মানি।

গত ১৫ নভেম্বর জার্মানির ঢাকাস্থ দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জার্মান সরকারের কনস্যুলার সেবা পোর্টাল বা ‘আউসলান্ডসপোর্টাল’-এর মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

জানা গেছে, নতুন ব্যবস্থায় আবেদনকারীদের প্রথমে অনলাইনে হিসাব খুলতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পোর্টালে জমা দিতে হবে। জমা দেওয়া কাগজপত্র প্রাথমিকভাবে যাচাই করবে দূতাবাসের সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএস। এতে আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকারের সময় কম লাগবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক যাচাই শেষে আবেদনকারীদের সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এ সময় আঙুলের ছাপ ও ছবি নেওয়া, ভিসার ফি জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। আবেদনকারীরা অনলাইন পোর্টাল থেকেই তাদের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

দূতাবাস জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ আগের ভিসা সাক্ষাতের সময় বাতিল করা হয়েছে। যারা ইতিমধ্যে পুরোনো তালিকায় নাম নিবন্ধন করেছেন, তাদেরও নতুন করে হিসাব খুলে আবেদন করতে হবে। আগের তালিকায় নাম থাকলেই নতুন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে আবেদন স্থানান্তর হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তাবপত্র ও ব্লক হিসাব থাকলে এখন থেকেই আবেদন শুরু করা যাবে।

দূতাবাসের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থায় আবেদন যাচাইয়ের সক্ষমতা বাড়বে। ফলে আগের তুলনায় সাক্ষাতের জন্য অপেক্ষার সময় কমে আসবে।

আরও পড়ুন

জার্মানিতে জেন জি বিক্ষোভ, লুটপাট-সংঘর্ষ

০১ নভেম্বর ২০২৬

এ বিষয়ে জার্মান একাডেমি ঢাকা ও আইইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান শামীম আল মামুন আগামীর সময়কে জানিয়েছেন, আগামী বছর থেকে জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন পোর্টালের মাধ্যমে এখন থেকেই আবেদন করতে পারবেন। এ জন্য সরকারি ওয়েবসাইট digital.diplo.de ব্যবহার করতে হবে। তবে এজন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তাবপত্র, ব্লক হিসাবসহ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে।

শামীম জানিয়েছেন, জার্মানি এবার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ করে দিয়েছে। এজন্য শিক্ষার্থীদের নিজেদেরই কঠোর পরিশ্রম করে আইইএলটিএস ও জার্মান ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। জার্মানি যাওয়াই সফলতা নয়, সফলতা হচ্ছে, আপনি সেখানে গিয়ে কী পড়ছেন ও করছেন।


জার্মানিজার্মান ভিসা আবেদনজার্মান প্রবাসী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন