Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৫৫
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

রাজধানী কিয়েভে রুশ হামলার সময় ভূগর্ভস্থ আশ্রয়ে বাসিন্দারা। ছবি : রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় বুধবার রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।

বৃহস্পতিবার ভোরে এ অভিযানকে ‘বড় ধরনের হামলা’ বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ। হামলায় আবাসিক ভবন ও গুদাম লক্ষ্যবস্তু করা হয়।

ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। ইতোমধ্যে ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, হামলায় একটি শিশু হাসপাততালও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের জানালার কাচ ভেঙে যায়। আশপাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে।

শহরের দক্ষিণ-পশ্চিমের সলোমিয়ানস্কি জেলায় একটি শিল্প এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, বিস্তৃত কিয়েভ অঞ্চলের ব্রোভারি জেলায় হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।

হামলার আগে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করে। পরে ওই এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়।


আরও পড়ুন

তাইওয়ানের নাগরিকদের জন্য ৩০ হাজার টাকার এআই লভ্যাংশ

২০ আগস্ট ২০২৬

রুশ হামলায় কিয়েভ অঞ্চলের হাজারো স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ওই এলাকার কিছু অংশ অন্ধকারে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দ্রুত মেরামতের চেষ্টা করছেন কর্মীরা।

গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিরাতেই কিয়েভে রুশ হামলা হচ্ছে। এসব হামলায় কয়েকটি ঘটনায় বহু মানুষ নিহত ও গুরুতর আহত হয়েছেন।

এদিকে রোমানিয়া জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত দিয়ে একটি ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে পড়ে। এ ঘটনায় দেশটির উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভোরে গালাতি শহরের প্রায় ১৩ কিলোমিটার পূর্বে একটি ড্রোন দেশটির আকাশসীমায় ঢোকে। পরে সেটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়ে সামান্য আগুনের সৃষ্টি করে। আগুন দ্রুত নেভানো হয়। এতে কেউ হতাহত বা কোনো সম্পদের ক্ষতি হয়নি।

পোল্যান্ডের সামরিক বাহিনীও জানিয়েছে, নিজেদের আকাশসীমা সুরক্ষায় তারা ‘প্রতিরক্ষামূলক বিমান অভিযান’ শুরু করেছে। ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের দক্ষিণ-পূর্ব সীমান্তের একটি অংশ রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রাশিয়াতেও চাপ বাড়ছে। চলতি সপ্তাহে দেশটিতে দুটি পৃথক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকার বেশির ভাগই ইউক্রেনের পূর্বাঞ্চলে।

সূত্র : বিবিসি


কিয়েভে হামলাইউক্রেন-রাশিয়াইউক্রেন যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?