Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

এথেন্সে ভবন ধসে চার মার্কিন পর্যটকসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬
এথেন্সে ভবন ধসে চার মার্কিন পর্যটকসহ নিহত ৬

গ্রিসের এথেন্সে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো। ছবি: রয়টার্স

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক এলাকায় একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর ধসে পড়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ভবনটি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।

শনিবার মরদেহের সঙ্গে পাওয়া নথি ও ব্যক্তিগত জিনিসপত্র দেখে চারজনকে মার্কিন নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

অন্য দুই নিহত ব্যক্তি ছিলেন এক বয়স্ক দম্পতি। তারা ভবনটির দ্বিতীয় তলায় থাকতেন। নিহত পুরুষ ছিলেন ব্রিটিশ নাগরিক এবং নারী ছিলেন গ্রিসের নাগরিক।

বিস্ফোরণে পাশের একটি ভবনের দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় দুই তলা ছোট ভবনটিতে বিস্ফোরণ হয়। এতে ভবনটি ধসে পড়ে। এথেন্সের মেয়র হারিস দুকাস বলেছেন, বড় ধরনের গ্যাস লিক থেকে বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।

বিস্ফোরণে আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো খালি করে দেওয়া হয়েছে। দুকাস বলেছেন, দুটি পাশের ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে ফেলতে হতে পারে।

তিনি বলেছেন, ক্ষয়ক্ষতি পুরো সড়ক এবং ভবনের পেছনের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এটি ‘অকল্পনীয় বিপর্যয়’।

গ্রিসের দৈনিক কাথিমেরিনি জানিয়েছে, নিহত চার মার্কিন পর্যটক শুক্রবার সকাল ১১টার দিকে থাকার জায়গা ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা যুক্তরাষ্ট্রে ফেরার ফ্লাইটে উঠতে পারেননি।

আরও পড়ুন

ইসরায়েলের সঙ্গে ৩০০ কোটি ইউরোর প্রতিরক্ষা চুক্তি গ্রিসের

৩১ আগস্ট ২০২৬

প্লাকার একদল বাসিন্দা এক বছর আগে এলাকায় শর্ট সার্কিট ও গ্যাস লিকের ঝুঁকি নিয়ে পৌরসভা এবং বিদ্যুৎ ও গ্যাস নেটওয়ার্কের দায়িত্বশীলদের সতর্ক করেছিলেন।

কাথিমেরিনিতে প্রকাশিত এক চিঠিতে তারা জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও সাড়া দেওয়ার ব্যবস্থায় কোনো দুর্বলতা আছে কি না, তা শনাক্ত করতে নিরাপত্তা মহড়ার আয়োজনের দাবি জানিয়েছিলেন।

‘উই রিমেইন অ্যাকটিভ’ নামে একটি নাগরিক সংগঠনও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, বিস্ফোরণস্থলের সড়কের এক বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি কর্তৃপক্ষকেও সতর্ক করেছিলেন।

গ্রিস পুলিশের এক মুখপাত্র ইআরটিকে জানিয়েছেন, বাসিন্দারা এমন একটি অভিযোগ করেছিলেন। তবে গ্যাসের গন্ধের উৎস এবং কী ধরনের পদার্থ থেকে তা তৈরি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্লাকা অ্যাক্রোপলিসের পাদদেশে অবস্থিত। এটি গ্রিসের সবচেয়ে বেশি পর্যটক যাওয়া প্রাচীন স্থাপনা।

সূত্র: আল জাজিরা

এথেন্সগ্রিসে ভবন ধসমার্কিন পর্যটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস