Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৫৬৪ স্কুলে অচলাবস্থা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৯:৫৭
ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৫৬৪ স্কুলে অচলাবস্থা

ছবি: রয়টার্স

ফ্রান্সে শিক্ষক সংকট, দীর্ঘ ক্লাসের সময় এবং জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশটির ৫৬৪টি স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ বা পাঠদান ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফরাসি শিক্ষা মন্ত্রণালয়। বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠায় বহু স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার দুপুরের পর জানায়, দিনের শুরু থেকে ৫৬৪টি স্কুলে বিক্ষোভ হয়েছে বা এখনো বিক্ষোভ ও বিভিন্ন ধরনের অচলাবস্থা চলছে। এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানিয়েছিলেন, শুক্রবার দেশের প্রায় ৩ হাজার ৭০০ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৪০০টির বেশি স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিক্ষোভের শুরু প্যারিস অঞ্চলে গত মাসে হলেও তা দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে বিক্ষোভ সহিংস রূপ নেয়। পুলিশ বলছে, বিক্ষোভ ঘিরে এখন পর্যন্ত প্রায় ৯০০টি সমাবেশ, অবরোধ ও অন্যান্য ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬০টির বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার প্যারিস ও মার্সেইসহ প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রবেশপথ অবরুদ্ধ করা হয়।

অন্তত দুটি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ের আরেকটি স্কুলে শিক্ষকদের ওপর অনিচ্ছাকৃতভাবে পেট্রল ছিটকে পড়ে। পূর্বাঞ্চলীয় স্ত্রাসবুর্গে অন্তত একটি গাড়িতে আগুন দেওয়া হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুলুজে তরুণদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।

আরও পড়ুন

ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, আটক ৪৪০

৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরাসি বিচারমন্ত্রী জেরাল্দ দারমানাঁ শুক্রবার আরটিএল রেডিওকে বলেন, বিক্ষোভে একটি ‘সক্রিয় ও সহিংস সংখ্যালঘু’ অংশ নিচ্ছে। তাদের সবাই আদৌ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তা নিয়েও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। তিনি জানান, বিক্ষোভ শুরুর পর থেকে প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

দারমানাঁ বললেন, ‘আমরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে চলে গেছি। মানুষ যখন বাসে হামলা করে এবং স্কুলে আগুন ধরিয়ে দেয়, তখন এটি আর শুধু প্রতিবাদের বিষয় থাকে না।’

এদিকে প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নো বৃহস্পতিবার সংকটকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন। বিক্ষোভ মোকাবিলায় মন্ত্রীদের সফর বাতিল করে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, সহিংসতার এই উত্থানের কারণে স্বাভাবিকভাবে সরকারি শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং শিক্ষক ও শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছেন।

শিক্ষামন্ত্রী জেফ্রে শুক্রবার শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বিক্ষোভের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে কি না, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী লেকর্নোর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবারের সংকটকালীন বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, কট্টর বামপন্থী রাজনীতিকদের একটি অংশ, যার মধ্যে লা ফ্রঁস ইনসুমিজ (এলএফআই)-এর সদস্যরাও রয়েছেন, এই আন্দোলন শুরু করেছেন। তবে এলএফআইয়ের আইনপ্রণেতা লুই বোয়ার্ড ফরাসি সম্প্রচারমাধ্যমগুলোর কাছে এই দাবি অস্বীকার করেছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৩ হাজার লিসে শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শুধু বৃহস্পতিবারই আটক করা হয় ১ হাজার ৯৪৯ জনকে। এ ছাড়া তিন শর বেশি পুলিশ সদস্য এবং কয়েক ডজন দমকলকর্মী, শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।

সূত্র : এনবিসি, গালফ টাইমস

ফ্রান্সবিক্ষোভশিক্ষার্থীদের বিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও