Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে দেশে ফেরানো হচ্ছে ব্রিটিশদের

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ২০:৫২
হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে দেশে ফেরানো হচ্ছে ব্রিটিশদের

সংগৃহীত ছবি

হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়া ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াসে থাকা ব্রিটিশ যাত্রী ও ক্রুদের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফে থেকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়া হচ্ছে। দেশে ফেরার পর তাদের উইরালের অ্যারো পার্ক হাসপাতালে আইসোলেশনে রাখা হবে। করোনা মহামারীর শুরুতে উহান থেকে ফেরা ব্রিটিশ নাগরিকদেরও এই হাসপাতালেই রাখা হয়েছিল কোয়ারেন্টিনে।

কর্মকর্তারা জানিয়েছেন, এমভি হন্ডিয়াস তেনেরিফের উপকূলে পৌঁছেছে। যাত্রী ও কিছু ক্রু সদস্য জাহাজ থেকে নামতে শুরু করবেন রবিবার থেকে।

জাহাজটিতে এখনো ১৪০ জনের বেশি মানুষ রয়েছেন। তবে স্পেনের কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, তাদের কারও মধ্যে বর্তমানে ভাইরাসের উপসর্গ নেই।

এই প্রাদুর্ভাবের পর এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। জাহাজ থেকে আগেই নেমে যাওয়া পাঁচ যাত্রীর হান্টাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। ভাইরাসটি প্রাণঘাতী অসুস্থতার কারণ হতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ জানিয়েছে, জাহাজে ২২ জন ব্রিটিশ যাত্রী ও ক্রু রয়েছেন। জাহাজ ছাড়ার আগে তাদের হান্টাভাইরাস পরীক্ষা করা হবে। যাদের পরীক্ষার ফল নেগেটিভ আসবে এবং উপসর্গ থাকবে না, তাদের সরাসরি একটি ভাড়া করা উড়োজাহাজে নেওয়া হবে। ওই ফ্লাইটে চিকিৎসাকর্মী থাকবেন এবং মাস্কসহ থাকবে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম।

ইউকেএইচএসএ বলেছে, সাধারণ মানুষের জন্য ঝুঁকি ‘খুবই কম’।

যুক্তরাজ্যে পৌঁছানোর পর তাদের অ্যারো পার্ক হাসপাতালের একটি আবাসন ব্লকে রাখা হবে। এটি হাসপাতালের সাধারণ রোগীসেবা এলাকা থেকে আলাদা। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও ক্লিনিক্যাল মূল্যায়ন করা হবে। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের জরুরিসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের সর্বোচ্চ ৭২ ঘণ্টা সেখানে রাখা হতে পারে।

ইউকেএইচএসএর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক রবিন মে বললেন, ‘এমভি হন্ডিয়াস থেকে ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দ্রুত কাজ করছি।’

এনএইচএস ইংল্যান্ড নর্থ ওয়েস্ট, এনএইচএস চেশায়ার অ্যান্ড মার্সিসাইড ইন্টিগ্রেটেড কেয়ার বোর্ড, মার্সিসাইড পুলিশ, নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস ও উইরাল কাউন্সিলের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এমভি হন্ডিয়াসের যাত্রীদের দেশে ফেরানোর কাজে ইউকেএইচএসএ ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এমভি হন্ডিয়াসের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং চারজন হাসপাতালে চিকিৎসাধীন। সংস্থাটি বলেছে, মোট আটটি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে তিনটি মৃত্যু রয়েছে। আগে সন্দেহভাজন একটি ঘটনা পরীক্ষায় নেগেটিভ আসায় করা হয়েছে পুনর্বিন্যাস।

এই আট ঘটনার মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। তাদের দুজনের হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে, আর একজন সন্দেহভাজন। নিশ্চিত দুই রোগী দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসে চিকিৎসাধীন। তৃতীয় ব্রিটিশ নাগরিক ট্রিস্টান দা কুনিয়ায় জাহাজ থেকে নেমেছেন। সেখানকার বাসিন্দা এবং দক্ষিণ আটলান্টিকের প্রত্যন্ত ওই দ্বীপের স্বাস্থ্যসেবার সহায়তায় রয়েছেন তিনি।

হান্টাভাইরাস সংক্রমণের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গুরুতর রোগীদের অক্সিজেন থেরাপি, প্রয়োজন হতে পারে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস, অ্যান্টিভাইরাল ওষুধ এবং ডায়ালাইসিসসহ সহায়ক চিকিৎসা।

হান্টাভাইরাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!