Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

সামাজিক মাধ্যমে আসক্তিকর ফিচার বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২০:৪৮
শেয়ার করুন:
সামাজিক মাধ্যমে আসক্তিকর ফিচার বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

প্রতীকী ছবি

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে রাখার ফিচার ও অ্যালগরিদম বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

রবিবার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সানডে মিরর’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর সম্ভাব্য কড়াকড়ি নিয়ে এটিই এখন পর্যন্ত স্টারমারের সবচেয়ে কঠোর মন্তব্য।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে শিশু-কিশোররা সেখানে দিনের বড় একটি সময় ব্যয় করে এবং একপর্যায়ে আসক্ত হয়ে পড়ে।

‘শিশুদের আসক্ত করে রাখার এই প্রক্রিয়ার পক্ষে কোনো যুক্তি নেই। বর্তমান অবস্থা যেমন আছে, তেমন থাকবে না–পরিবর্তন আসবেই। এখন আমরা পদক্ষেপ না নিলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না’, অবিরাম স্ক্রলিং এবং প্রতিদিন অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা ‘স্ট্রিকস’-এর মতো ফিচারের সমালোচনা করেন স্টারমার।

অস্ট্রেলিয়ার আদলে যুক্তরাজ্যেও ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিষয়ে স্টারমার উন্মুক্ত মনোভাব রাখছেন বলে জানান। সরকারের চলমান পরামর্শ প্রক্রিয়া শেষে এ বিষয়ে বড় ধরনের সিদ্ধান্তের আভাস দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসনও এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের বিকাশমান মস্তিষ্কের ওপর এসব অ্যালগরিদমের প্রভাব অত্যন্ত উদ্বেগের।

ডিজিটাল সম্মতির বয়সসীমা নির্ধারণ এবং আসক্তিকর কনটেন্ট খতিয়ে দেখার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

যুক্তরাজ্যের এই কঠোর অবস্থানের মধ্যেই যুক্তরাষ্ট্রে এক চাঞ্চল্যকর রায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কারণে এক নারীর শৈশব ক্ষতিগ্রস্ত হওয়ায় মেটা ও গুগলকে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। যদিও প্রযুক্তি কোম্পানি দুটি এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।

যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ‘স্ক্রিন-টাইম’ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এছাড়া সরকারের ডিজিটাল সুস্থতা বিষয়ক পরামর্শ প্রক্রিয়ার অংশ হিসেবে ৩০০ কিশোর-কিশোরীর ওপর সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ও ডিজিটাল কারফিউয়ের প্রভাব পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আগামী ২৬ মে পর্যন্ত এই পরামর্শ গ্রহণ প্রক্রিয়া চলবে, যেখানে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার অভিভাবক ও শিশু তাদের মতামত দিয়েছেন।

ইন্সটাগ্রামএক্সফেসবুকইউরোপযুক্তরাজ্যটুইটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য