Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সিঙ্গাপুরের বাসে উচ্চস্বরে গান বাজালেই ৬১ হাজার টাকা জরিমানা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪
সিঙ্গাপুরের বাসে উচ্চস্বরে গান বাজালেই ৬১ হাজার টাকা জরিমানা

এসজি বাস। ছবি: সংগৃহীত

বাসে উচ্চস্বরে গান বা ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করলে সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুরের ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৬১ হাজার টাকা) জরিমানা হতে পারে। শুধু গান বা ভিডিও চালানো নয়, বাসের আসনে পা তুলে বসা, ময়লা ফেলা এবং বাসে খাওয়া বা পান করলেও হতে পারে এমন সাজা।

গতকাল বুধবার নতুন এই নিয়ম চালু করেছে সিঙ্গাপুর। এদিন থেকেই দেশটির বাস সেবায় কার্যকর হয়েছে নতুন এই নিয়ম ।

সিঙ্গাপুরের গণপরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (এলটিএ) জানিয়েছে, বাসে নতুন নিয়ম চালুর মাধ্যমে যাত্রীদের জন্য আরও নিরাপদ, দায়িত্বশীল ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে চায় তারা।

এর আগে দেশটির রেল সেবায় এ ধরনের নিয়ম কার্যকর ছিল। নতুন নিয়মের ফলে বাসেও রেলের মতো আচরণবিধি চালু করা হয়েছে।

বাসে সাধারণ যাত্রীদের বিরক্ত করার মতো আচরণের জন্য সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা হলেও গুরুতর অপরাধে জরিমানার পরিমাণ অনেক বেশি।

বাস টার্মিনালে অন্য যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি কিংবা তাদের জন্য বিপদ তৈরি করলে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে। কোনো বাস, ইন্টারচেঞ্জ বা টার্মিনাল নোংরা করলেও একই পরিমাণ জরিমানার বিধান রাখা হয়েছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

২০২৫ সালের অক্টোবরে সিঙ্গাপুরের পার্লামেন্টে এই আইনের সংশোধনী পাসের পর এখন থেকে কার্যকর হচ্ছে নতুন আইনটি।

সিঙ্গাপুরে বাসচালকদের বলা হয় বাস ক্যাপ্টেন। নতুন নিয়ম থাকলেও বাসচালকদের হাতে সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়নি।

পরিচালনাকারী প্রতিষ্ঠানের অনুমোদিত কর্মীরা নিয়ম ভঙ্গের অভিযোগ করবেন। এর মধ্যে টিকিট পরিদর্শক এবং বাস ইন্টারচেঞ্জের কর্মীরাও রয়েছেন।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করবে এলটিএ। এলটিএর ভাষ্য, এতে বাসচালকরা যাত্রীদের আচরণ নিয়ন্ত্রণের বদলে নিরাপদে বাস চালানোর মূল দায়িত্বে মনোযোগ দিতে পারবেন।

তবে কোনো যাত্রী গুরুতরভাবে বিশৃঙ্খলা করলে চালক তাকে বাস থেকে নামিয়ে দিতে পারবেন। পরিস্থিতি গুরুতর হলে পুলিশকেও জানাতে পারবেন।

নেলসন ফার্দিনান্ড নামে ২৯ বছর বয়সী এক ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়মিত বাসে করে চাঙ্গি বিমানবন্দরে যাতায়াত করেন। তিনি বলেছেন, কিছু মানুষ সত্যিই অন্যদের কথা ভাবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও অনেকে নতুন নিয়মের প্রশংসা করেছেন। কেউ কেউ নিজেদের দেশেও এমন নিয়ম চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

গণপরিবহনে উচ্চ শব্দ ও যাত্রীদের বিরক্তিকর আচরণ ঠেকাতে সিঙ্গাপুরই প্রথম নয়। পোল্যান্ডের ক্রাকোভে চলতি বছরের জানুয়ারিতে বাস ও ট্রামে স্পিকার মোডে ফোন বা অন্যকোনো ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিয়ম ভাঙলে রাখা হয়েছে জরিমানার বিধান।

এ ছাড়া ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাই ও লন্ডনেও বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) বিধিতে অন্য যাত্রীদের বিরক্ত করে অনুমতি ছাড়া উচ্চস্বরে গান বা কোনো কনটেন্ট চালানো নিষিদ্ধ।

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

বাসযাত্রীজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: