Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কলম্বিয়ায় ভূমিকম্প

২৫০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা, ধ্বংসস্তূপে কান পেতে নিখোঁজদের সন্ধান

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৪২
২৫০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা, ধ্বংসস্তূপে কান পেতে নিখোঁজদের সন্ধান

কলম্বিয়ার কালি শহরে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের কাছে এক ব্যক্তি বসে আছেন- রয়টার্স

চারদিকে শুধু ধ্বংসস্তূপ। কোথাও ভেঙে পড়া বাড়ি, কোথাও মাটির সঙ্গে মিশে যাওয়া স্কুল বা হাসপাতাল। সেই ধ্বংসের নিচে হয়তো এখনো কেউ বেঁচে আছেন, এই আশায় মঙ্গলবার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উদ্ধারকর্মীরা বারবার সবাইকে চুপ করতে বলছিলেন। তারপর কান পেতে শুনছিলেন, ধ্বংসের নিচ থেকে কোনো শব্দ ভেসে আসে কি না। কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ২৫০ ছাড়িয়েছে। এরপর এভাবেই জীবিতদের খুঁজে ফিরছেন উদ্ধারকর্মীরা। এই শতাব্দীতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে শহর থেকে গ্রাম পর্যন্ত নেমে এসেছে ধ্বংস আর আতঙ্ক।

সোমবার ভোরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটি কলম্বিয়ার কফি উৎপাদন অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বহু আবাসিক ভবন, বাড়ি, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র ফেটে গেছে, কাত হয়ে পড়েছে কিংবা পুরোপুরি ধসে গেছে।

বিভিন্ন ক্ষতিগ্রস্ত শহর থেকে মঙ্গলবার পাওয়া পৃথক হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। কফি উৎপাদনের জন্য বিখ্যাত অঞ্চলটির গভীরে অবস্থিত পেরেইরায় নিহত হয়েছেন ১০১ জন। দেশটির তৃতীয় বৃহত্তম শহর ক্যালিতে প্রাণ হারিয়েছেন আরও ৯৫ জন।

তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, তার কোনো নির্ভরযোগ্য হিসাব এখনো পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি প্রশান্ত মহাসাগরমুখী চোকো অঞ্চলের বহু আদিবাসী জনগোষ্ঠী এখনো বিদ্যুৎ ও মৌলিক সেবা থেকে বিচ্ছিন্ন। দুর্গম ও বনাঞ্চলঘেরা এলাকাগুলোয় যোগাযোগের এই সংকট উদ্ধার তৎপরতাকে আরও কঠিন করে তুলেছে।

ভূমিকম্পের পর সোমবার রাতভর এবং মঙ্গলবারও উদ্ধার অভিযান চালিয়ে গেছেন কর্মীরা। কোথাও ক্রেন ও খননযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানো হয়েছে, আবার কোথাও মানুষের হাতই হয়ে উঠেছে প্রধান ভরসা।

উদ্ধারকর্মীরা একে অন্যের হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসাবশেষ সরিয়েছেন। কেউ বালতি ভর্তি করে ধ্বংসস্তূপের টুকরো এক হাত থেকে আরেক হাতে পৌঁছে দিয়েছেন। আবার কোথাও ভারী যন্ত্রের বদলে খালি হাতেই চালানো হয়েছে তল্লাশি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শব্দ। কোনো ভবনের নিচে কেউ জীবিত আটকা পড়ে থাকলে তার ক্ষীণ আওয়াজও যেন হারিয়ে না যায়, সে জন্য উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের কাছে সবাইকে নীরব থাকতে বলছেন। তারপর কয়েক মুহূর্তের নিস্তব্ধতায় খুঁজছেন বেঁচে থাকার কোনো সংকেত।

নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার শপথ নেওয়ার মাত্র কয়েক দিন পরই এই ভয়াবহ দুর্যোগ আঘাত হেনেছে কলম্বিয়ায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে তিনি যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, তাদের অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্ষমতায় এসেই তার সরকার সরকারি ব্যয় কমানোর পদক্ষেপ ঘোষণা করেছিল। একই সময়ে আগের বামপন্থী সরকারের তৈরি করা ১৮ হাজার কোটি ডলারের বেশি বাজেট পুনর্বিবেচনার প্রস্তুতিও চলছে।

কলম্বিয়াভূমিকম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!