Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

মস্কোয় রুশ জেনারেল গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৪
মস্কোয় রুশ জেনারেল গুলিবিদ্ধ

সংগৃহীত ছবি

রাশিয়ার রাজধানী মস্কোয় একাধিক গুলি হামলার শিকার হয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক উচ্চ-পদস্থ জেনারেল। গুরুতর আহত লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেইয়েভকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। তার বর্তমান শারীরিক অবস্থা কেমন তা এখনও জানা যায়নি।

বিবিসি-র খবরে বলা হয়, ভ্লাদিমির আলেক্সেইয়েভ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর মূল অধিদপ্তরের দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তা।

ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে চার বছরে মস্কোয় যে কয়জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হামলার নিশানা হয়েছেন, তাদের মধ্যে আলেক্সেইয়েভই সর্বশেষ।

২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে নার্ভ এজেন্ট হামলার ঘটনায় জিআরইউ জড়িত থাকার অভিযোগ ওঠার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য আলেক্সেইয়েভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো বলেছেন, আহত এই জেনারেলকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলাও করা হয়েছে।

হামলাকারী বন্দুকধারী পালিয়ে গেছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ক্লু পাওয়ার চেষ্টা করছে এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিচ্ছে।

রাশিয়াহামলাইউক্রেইন যুদ্ধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise