Agamir Somoy E-Paper
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হরমুজে জাহাজে হামলা বন্ধে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৪৪
হরমুজে জাহাজে হামলা বন্ধে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালির বাণিজ্যিক জাহাজে হামলা পুরোপুরি বন্ধে ইরানের কাছ থেকে প্রকাশ্য প্রতিশ্রুতি চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজে হামলার জন্য ইরানি কর্মকর্তারা গোপনে অনুশোচনা করলেও সেটা যথেষ্ট নয়। তাদের প্রকাশ্যে হামলা বন্ধের ঘোষণা দিতে হবে।

আজ শনিবার ওমানে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচনার অন্যতম প্রধান শর্ত হিসেবে ওয়াশিংটন দাবি করেছে, ইরানকে জনসমক্ষে ঘোষণা করতে হবে, ‘হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত। তারা বাণিজ্যিক জাহাজে আর কোনো হামলা চালাবে না’।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানানো হয়েছে, তেহরান ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানো তাদের ভুল ছিল।

তবে ইরানি পক্ষ এই হামলার দায় তাদের নিজেদের ওপর না নিয়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি গোষ্ঠীর ওপর চাপিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের কাছে ইরানি প্রতিনিধিরা বলেছেন, আমরা ভুল করে ফেলেছি। আসুন, আলোচনা অব্যাহত রাখি।

আরও পড়ুন

পাল্টাপাল্টি হামলার মধ্যেও হরমুজে চলছে জাহাজ

১০ জুলাই ২০২৬

তবে হোয়াইট হাউস কেবল এই ব্যক্তিগত স্বীকারোক্তিতেই সন্তুষ্ট নয়, তারা এই ভুলের প্রকাশ্য স্বীকৃতি চাইছে।

এর আগে গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যার অন্যতম শর্ত ছিল বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।

কিন্তু চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে পুনরায় গোলাগুলি ও সংঘাত শুরু হলে হোয়াইট হাউস একে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে আখ্যা দেয়।

এদিকে, ওমানে হতে যাওয়া আজকের এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের।

আলোচনায় বসার আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রকাশ্য ঘোষণা না দেয়, তবে পরিণতি মোটেও ভালো হবে না।

সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রইরান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    ১১ জুলাই ২০২৬, ০০:১২

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    ১১ জুলাই ২০২৬, ০০:৪৭

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    ১১ জুলাই ২০২৬, ০০:১৪

    মৃত্যুর গুজবে থানায় হামলা-ভাঙচুর, সেই রিয়াজ কারাগারে

    মৃত্যুর গুজবে থানায় হামলা-ভাঙচুর, সেই রিয়াজ কারাগারে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৫২

    আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

    আর কয়দিন থাকবে বৃষ্টিবলয় ‘ধারা’, জানা গেল পূর্বাভাসে

    ১১ জুলাই ২০২৬, ০৭:৫২

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    ১১ জুলাই ২০২৬, ০১:৩৮

    আজকের নামাজের সময়সূচি (১১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১১ জুলাই)

    ১১ জুলাই ২০২৬, ০৭:৩৩

    জন্মদিনের উপহার পেয়ে...

    জন্মদিনের উপহার পেয়ে...

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    ১১ জুলাই ২০২৬, ০২:২০

    সরকার মানে একটা বড় এনজিও

    সরকার মানে একটা বড় এনজিও

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩১

    মুন্সিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

    মুন্সিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

    ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪

    পানির নিচে রাশমিকার অ্যাকশন

    পানির নিচে রাশমিকার অ্যাকশন

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ট্রাম্প-সৌদি যুবরাজ ফোনালাপ

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ট্রাম্প-সৌদি যুবরাজ ফোনালাপ

    ১১ জুলাই ২০২৬, ০৯:৪২

    ইংল্যান্ডই ফেভারিট, আমরাও পিছিয়ে নেই

    ইংল্যান্ডই ফেভারিট, আমরাও পিছিয়ে নেই

    ১১ জুলাই ২০২৬, ০৯:৩২

    advertiseadvertise