Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ড্রোনশিপ দখলের চেষ্টায় ইরানের দুই নৌযান ধ্বংস

অ্যাসোসিয়েটেড প্রেস
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭
ড্রোনশিপ দখলের চেষ্টায় ইরানের দুই নৌযান ধ্বংস

মার্কিন ড্রোনশিপ দখলের চেষ্টা করায় ইরানের দুটি ছোট নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ইরানের জলসীমার কাছে একটি মার্কিন ড্রোনশিপ দখলের চেষ্টা করেছিল ইরানের দুটি ছোট নৌযান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, নৌযান দুটি গুলি করে ধ্বংস করা হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দক্ষিণ উপকূলের হরমুজগান প্রদেশে দুটি মাছ ধরার নৌকায় হামলা হয়েছে এবং কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, চলতি সপ্তাহে ইরানের ছোট নৌযানগুলো একটি মার্কিন ড্রোনশিপ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘ইরানের ছোট নৌযানগুলো সম্প্রতি একটি মার্কিন ড্রোনশিপ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছিল। তবে সেন্টকম শক্ত প্রতিক্রিয়া দেখালে ব্যর্থ হয় তারা।’

হকিন্স আরও জানান, যে ড্রোনশিপটি দখলের চেষ্টা করা হয়েছিল, সেটি ‘সেইলড্রোন’ নামের একটি ছোট নৌযান। এর দৈর্ঘ্য প্রায় ২৫ ফুট বা ৮ মিটার। এটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। সামুদ্রিক যান চলাচল পর্যবেক্ষণের জন্য কয়েক বছর ধরে ওই অঞ্চলে এসব নৌযান ব্যবহার করে আসছে সেন্টকম।

তিনি বলেন, কমান্ডের সব চালকবিহীন নৌযানের হিসাব রয়েছে এবং সবগুলোই তাদের নিয়ন্ত্রণে আছে। সামরিক বাহিনীর দীর্ঘদিনের দাবি, এসব নৌযানে ব্যবহৃত প্রযুক্তি বাণিজ্যিকভাবে সহজলভ্য এবং স্পর্শকাতর কোনো প্রযুক্তি এতে নেই।

আরও পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

১৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানায়, দেশটির দক্ষিণ উপকূলের হরমুজগান প্রদেশে দুটি মাছ ধরার নৌকায় হামলা হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে তারা জানায়, ওই ঘটনায় কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।

এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওস ঘটনাটি প্রকাশ করে। এর এক সপ্তাহ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছিল, হরমুজ প্রণালির প্রবেশমুখে দেশটির নৌবাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ড্রোন সাবমেরিন আটক করেছে।

তখন হকিন্স বলেছিলেন, ওই নৌযানটি আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণের সময় বিকল হয়ে যায়। পরে সেটির নিয়ন্ত্রণ আর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে ছিল না। তার ভাষ্য, নৌযানটি ত্রুটিপূর্ণ এবং পুরোনো মডেলের। এতে স্পর্শকাতর কোনো তথ্য সংগ্রহের ব্যবস্থা ছিল না। এমনকি এতে গোপনীয় শব্দতরঙ্গ শনাক্তকারী বা রাডার সরঞ্জামও ছিল না।

যুক্তরাষ্ট্রইরানড্রোনশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার