Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপালে বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ এখনো ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৪:২২
নেপালে বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ এখনো ৪ হাজার

বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম দেখছে স্থানীয় নেপালি জনতা। ছবি: রয়টার্স

নেপালের ভোতে কোশি ও ত্রিশূলী নদীর অববাহিকায় হিমবাহে ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ২৪৭ জন।

সোমবার সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ হিসাবে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)।

এনডিআরআরএমএ জানিয়েছে, উদ্ধার হওয়া সর্বোচ্চ ২৭২টি মৃতদেহ পাওয়া গেছে চিতওয়ান জেলায়। নাওয়ালপরাসি ইস্টে ২০৭টি এবং নাওয়ালপরাসি ওয়েস্টে ১৫১টি মরদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়া নুয়াকোটে ৯৫, গোরখায় ৬২, ধাদিংয়ে ৫৫, তানাহুনে ৩৭ এবং রাসুয়ায় ২৪টি মরদেহ পাওয়া গেছে।

নেপালি পুলিশের ভাষ্য, দ্রুতগতির পানির স্রোতে অনেক মানুষ ও ধ্বংসাবশেষ ভেসে যাওয়ায় নদীর অনেক দূরের এলাকাতেও মরদেহ উদ্ধার হচ্ছে।

কর্তৃপক্ষের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজের সংখ্যা সবচেয়ে বেশি নুয়াকোটে। সেখানে ১ হাজার ৫৫৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাসুয়ায় নিখোঁজ ৮৬৫ জন। এ ছাড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত ৯৩৩ জন, ৫৯২ জন বিদেশি নাগরিক এবং বিদেশি পর্যটকদের সঙ্গে থাকা ১২৭ জন নেপালিও নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া মাকওয়ানপুরে ৬৫, লাংটাং জাতীয় উদ্যানের ৩, অভিবাসন কার্যালয়ের ৩, কোয়ারেন্টিন কার্যালয়ের ৩ এবং কাস্টমস কার্যালয়ের ১৫ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

নেপালের পর এবার আকস্মিক বন্যা যুক্তরাষ্ট্রে, নিখোঁজ ২০

৩১ আগস্ট ২০২৬

এদিকে, নিরাপত্তাকর্মীদের মধ্যে ৮৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫, পুলিশের ২৫ এবং সশস্ত্র অন্য এক বাহিনীর ১৩ সদস্য রয়েছেন।

এখন পর্যন্ত বন্যায় আহত হয়েছেন ২৬৭ জন। চিকিৎসা শেষে ১৫৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ছয়টি বিশেষায়িত অস্ত্রোপচার (সার্জারি) চিকিৎসা দল পাঠানো হয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে ২০ হাজার ৮১৯ জন নিরাপত্তাকর্মী। এর মধ্যে নেপালি সেনাবাহিনীর ৮ হাজার ৭২২, পুলিশের ৭ হাজার ৮৯৪ এবং সশস্ত্র পুলিশের ৪ হাজার ২০৩ সদস্য রয়েছেন।

এনডিআরআরএমএ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পর্যন্ত ৪১১টি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে সোমবারই পরিচালিত হয়েছে ১৭টি।

নেপালি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশপথে উদ্ধার অভিযানে ৩ হাজার ৩৪৪ জন নেপালি ও ২৫২ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রবিবার একটি জলবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে ১৫ জন চীনা ও ৭ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়।

উদ্ধার কর্তৃপক্ষ বলছে, মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে বর্তমানে পরিচয়হীন মরদেহ রাখা হচ্ছে। এসব মরদেহের তথ্য এনডিআরআরএমএর ফেসবুক পেজ এবং নেপাল পুলিশের দুর্যোগবিষয়ক পোর্টালে প্রকাশ করা হচ্ছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট


নেপালে নিহতের সংখ্যানেপালে বন্যানেপাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি