Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নেপালের পর এবার আকস্মিক বন্যা যুক্তরাষ্ট্রে, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৩
নেপালের পর এবার আকস্মিক বন্যা যুক্তরাষ্ট্রে, নিখোঁজ ২০

রবিবার সকাল পর্যন্ত ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৬২ জনকে। ছবি: সংগৃহীত

নেপালে বন্যার পর এবার আকস্মিক বন্যা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় নিখোঁজ রয়েছেন ২০ জনেরও বেশি মানুষ।

গত শনিবার স্থানীয় সময় দুপুরে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চে শুরু হয় এ বন্যা। প্রবল স্রোতে বড় বড় পাথর, ধাতব কাঠামো ও নানা ধরনের ধ্বংসাবশেষ ভেসে গিয়ে পড়ে কলোরাডো নদীতে।

ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের অভ্যন্তরের দুটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও পর্যটন স্থান।

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে অ্যারিজোনা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানেও চলছে তৎপরতা।

আকস্মিক বন্যার সূত্রপাত হয় ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকে। গেল শনিবার বেলা আড়াইটার দিকে সেখান থেকে প্রবল স্রোত নেমে আসে কলোরাডো নদীতে। স্রোতে ভেসে যায় সেতুগুলো। বদলে যায় আশপাশের দৃশ্যও।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে আরও প্রশস্ত হয়ে গেছে খালের গতিপথ। সেখানে তৈরি হয়েছে নতুন একটি জলপ্রপাতের মতো প্রবাহ।

আরও পড়ুন

নেপালের বন্যায় ভাইরাল সেই বাড়িটির বাসিন্দাদের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছিল?

৩০ আগস্ট ২০২৬

বন্যার সময় ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে ছিলেন এরিকা ভিওলা। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, শনিবার বিকালে বৃষ্টি শুরু হলে তিনি ও আরও প্রায় ৫০ জন পর্যটক খালের পানি বাড়তে দেখেন। এরপর পানির সঙ্গে ভেসে আসতে থাকে বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ।

পরে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। এতে এরিকার ভ্রমণ পরিকল্পনা শেষ হয়ে যায় দুই দিন আগেই।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ফ্ল্যাগস্টাফ কার্যালয়ের আবহাওয়াবিদ জাস্টিন জোহানড্রো জানান, ওই এলাকায় প্রায় ৩০ মিনিটে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি বৃষ্টি হয়েছে। এলাকাটিতে উচ্চতার পার্থক্য অনেক বেশি হওয়ায় বৃষ্টির বেশিরভাগ পানিই তাৎক্ষণিকভাবে নিচের দিকে নেমে যায়।

এর আগে, নেপালের হিমালয় অঞ্চলে গত বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮০৪ জনে। নিখোঁজ রয়েছেন প্রায় ৩ হাজার ৩০০ মানুষ। সেখানে মোতায়েন করা হয়েছে প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৮ হাজারেও বেশি মানুষকে।

সূত্র : এনডিটিভি

যুক্তরাষ্ট্রআকস্মিক বন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে