Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপালে আবার বন্যা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০
নেপালে আবার বন্যা

ছবি: কাঠমান্ডু পোস্ট

আবার বন্যার কবলে পড়ল নেপাল। ভাসিয়ে নিল বেশ কয়েকটি বাড়ি, সেতু। বন্যাকবলিত এলাকা থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় অন্যত্র। প্রাথমিকভাবে হতাহতের খবর এখনো মেলেনি। তবে নিখোঁজ রয়েছেন চারজন।

নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে এসব তথ্য।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, নেপালের গোর্খা জেলার উত্তরে বুড়ি গণ্ডকী নদীতে রবিবার ভোরের দিকে হড়পা বান আসে। আর তাতেই বিপত্তি।

বন্যায় সল্লেরি, পাইয়ুকা এবং জগৎ এলাকার বাড়িঘর নদীগর্ভে ভেসে গেছে, জানিয়েছেন চুমুব্রি গ্রামীণ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান রামকুমার গুরুং। শুধু তা-ই নয়, দুটি ঝুলন্ত সেতুও ভেসে যায় বলে জানান তিনি। তার ভাষায়, ‘ভোরে হঠাৎই বন্যা চলে আসে। আমরা আমাদের জিনিসপত্র ঘর থেকে বের করতে পারিনি। পানির শব্দ শুনেই আমারা সব ছেড়েছুড়ে পালিয়ে যাই।’

গোর্খার মুখ্য জেলা কর্মকর্তা ধর্মেন্দ্রকুমার মিশ্র বলেছেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সিউরিবাসের ওপরে ভূমিধস নামে। তবে গণ্ডকী নদীতে পানি বেড়ে যাওয়ার কারণ এখনো স্পষ্ট নয়।’

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, শনিবার রাতে ধস নেমে গোর্খা জেলার বুড়ি গণ্ডকী নদীতে অস্থায়ী লেক তৈরি হয়। রবিবার ভোর চারটার দিকে পানির চাপে সেই লেকের পাড় ফেটে হড়পা বান নামে।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানান, নদীর পানিস্তর ক্রমাগত বাড়তে থাকায় উদ্ধার কাজ, ত্রাণ বিতরণ এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ওড়ানো হয়।

স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর চারটার দিকে বুড়ি গণ্ডকী নদীতে বিকট গর্জনের শব্দ শুনে তীরবর্তী বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। শুধু তা-ই নয়, স্থানীয় হোটেলগুলি থেকে পর্যটকেরাও দূরে চলে যাওয়ার চেষ্টা করেন।

আর আগে আগস্টের শেষ দিকে নেপাল-তিব্বত সীমান্তে আছড়ে পড়ে হড়পা বান। এতে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৬ হাজার মানুষ।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার