Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

তালেবান কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার আইএস-খোরাসানের

এএফপি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৩০
শেয়ার করুন:
তালেবান কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার আইএস-খোরাসানের

ছবি: রয়টার্স

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তালেবানের এক কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-খোরাসান)। পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে এ তথ্য।

বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি মঙ্গলবার প্রাদেশিক রাজধানী ফয়জাবাদের পথে যাওয়ার সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন।

এক বিবৃতিতে বুধবার এই হামলার দায় স্বীকার করে আইএস-খোরাসান।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের উদ্ধৃত বিবৃতিতে বলা হয়, ‘খিলাফতের যোদ্ধারা ধর্মত্যাগী তালেবান মিলিশিয়ার এক কমান্ডারকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি এবং তার এক দেহরক্ষী নিহত হন।’

জাবিহুল্লাহ আমিরি দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গভর্নর আমানউদ্দিন মনসুরের ভাতিজা ছিলেন।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ‘কাপুরুষোচিত’ এই হামলার পর এক হামলাকারী নিহত এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামি সরকারের শত্রুদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড আমাদের দৃঢ় সংকল্প ও অটল প্রত্যয়কে কখনো দুর্বল করতে পারবে না।’

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবান আফগানিস্তানে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করলেও দেশটিতে এখনো বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে তালেবান মন্ত্রী খলিল উর রহমান হাক্কানিকে হত্যা করা আত্মঘাতী হামলার দায়ও স্বীকার করেছিল আইএস-খোরাসান।

আফগানিস্তানতালেবানআইএস-খোরাসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি