Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপাল পুনর্গঠনে কত টাকা লাগতে পারে?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৪:২০
নেপাল পুনর্গঠনে কত টাকা লাগতে পারে?

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বন্যার পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সামনে ছাতা হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে নেপাল পুনর্গঠনে ৪-৫ বিলিয়ন ডলার (প্রায় ৪৯ হাজার ৩২০ কোটি থেকে ৬১ হাজার ৬৫১ কোটি টাকা) প্রয়োজন হতে পারে। প্রাথমিক হিসাবে এমনটাই জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে।

আজ শনিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। এই অর্থ নেপালের মোট অর্থনীতির প্রায় এক-দশমাংশের সমান।

স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ‘প্রাথমিক হিসাবে প্রয়োজন ৪ থেকে ৫ বিলিয়ন ডলার। এটি শুধু একটি অনুমান।’

আরও পড়ুন

ভেসে আসা মরদেহে দিশাহারা নেপাল

২৯ আগস্ট ২০২৬

‘২০১৫ সালের ভূমিকম্পের পর পুনর্গঠনে যে অর্থ প্রয়োজন হয়েছিল, এবার তার তুলনায় অনেক কম অর্থ লাগবে। তবে ক্ষয়ক্ষতি ও লোকসানের পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে’, বলছিলেন স্বর্ণিম ওয়াগলে।

এর আগে গত বুধবার হিমালয় এলাকায় একটি হিমবাহ ধসে ভয়াবহ সৃষ্টি হয় বন্যার। এতে পাহাড়ি নদীগুলো দিয়ে নেমে আসে বিপুল পরিমাণ পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষ।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন।

নেপালের নুয়াকোট জেলার দেবীঘাটে বন্যার পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নারীরা। ছবি : রয়টার্সবন্যার পানিতে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন শহর ও জনপদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে সেতু ও সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বড় জলবিদ্যুৎকেন্দ্রও।

তবে এবার পুনর্গঠনে কেন ২০১৫ সালের ভূমিকম্পের তুলনায় কম অর্থ প্রয়োজন হবে, তা বিস্তারিত জানাননি নেপালের অর্থমন্ত্রী।

২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেটিই ছিল নেপালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

আরও পড়ুন

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন নেপালের মন্ত্রীরা

২৮ আগস্ট ২০২৬

ওই ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ নিহত হন। ধ্বংস হয় ৫ লাখের বেশি বাড়িঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল নেপালের অর্থনীতির প্রায় এক-তৃতীয়াংশের সমান। পুনর্গঠনে প্রায় ৯০০ কোটি ডলার ব্যয় হয়েছিল।

এবারের বন্যাও নেপালের অর্থনীতিতে বড় ধাক্কা হয়ে এসেছে। দেশটির অর্থনীতি মূলত প্রবাসী আয়, পর্যটন ও জলবিদ্যুতের ওপর নির্ভরশীল।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। এসব প্রকল্প থেকে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ১২ শতাংশের বেশি আসে।

সূত্র : রয়টার্স

নেপালপ্রাকৃতিক দুর্যোগভূমিকম্পবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী