Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

বিদ্যুৎ রপ্তানি করে নেপালের আয় ২৯.৩২ বিলিয়ন রুপি

ফরহাদ হোসেন, নেপাল থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৯:০৫
বিদ্যুৎ রপ্তানি করে নেপালের আয় ২৯.৩২ বিলিয়ন রুপি

জলবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ বাজারে নেপালের অবস্থানও শক্তিশালী হচ্ছে।

বিদ্যুৎ রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে নেপাল। ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দেশটি আয় করেছে ২৯.৩২ বিলিয়ন নেপালি রুপি। আগের অর্থবছরের তুলনায় এই আয় বেড়েছে প্রায় ৬৮ শতাংশ।

নেপাল ইলেকট্রিসিটি অথরিটির তথ্য অনুযায়ী, গত অর্থবছরে নেপাল প্রতিবেশী দুই দেশে মোট ৩.৮৭৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ রপ্তানি করেছে। এর আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ২.৩৮৩ বিলিয়ন ইউনিট। রপ্তানি করা বিদ্যুতের গড় মূল্য ছিল প্রতি ইউনিট প্রায় ৭.৫৬ নেপালি রুপি। ভারতীয় বাজারের পাশাপাশি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশেও বিদ্যুৎ সরবরাহ করছে নেপাল।

অন্যদিকে বিদ্যুৎ আমদানির পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে প্রায় ১.১৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ আমদানি করেছে নেপাল, যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

উল্লেখ্য নেপাল মূলত শুষ্ক শীতকালীন মাসগুলোতে বিদ্যুৎ আমদানি করে। কারণ দেশটির অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র নদীর প্রবাহনির্ভর জলবিদ্যুৎকেন্দ্র। শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে গেলে দেশে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং তা স্থানীয় চাহিদার তুলনায় অনেক নিচে নেমে আসে। ফলে বিদ্যুৎ ঘাটতি এড়াতে নেপালকে ভারত থেকে বিদ্যুৎ কিনতে হয়।

বিদ্যুৎ রপ্তানি বাড়ানো এবং আমদানি কমানোর ফলে বিদ্যুৎ বাণিজ্যে নেপালের নিট উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় ১৮.৭৬ বিলিয়ন নেপালি রুপি। জলবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ বাজারে নেপালের অবস্থানও শক্তিশালী হচ্ছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশ নেপালের জলবিদ্যুতের গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারে পরিণত হচ্ছে।

নেপালজলবিদ্যুৎবাংলাদেশভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি