Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

ভারতে পৌঁছেছেন শি, সন্ধ্যায় মোদির সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫
ভারতে পৌঁছেছেন শি, সন্ধ্যায় মোদির সঙ্গে বৈঠক

ছবি: রয়টার্স

ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার নয়াদিল্লিতে অবতরণের পর তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। খবর রয়টার্সের।

সাত বছর পর এটিই শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। সর্বশেষ ২০১৯ সালে ভারতে এসেছিলেন শি। ২০২০ সালে হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্তে সংঘাতে ভারতের ২০ ও চীনের ৪ সেনা নিহতের পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি হয়। শি-এর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপদস্থ কর্মকর্তা কাই চি।

শনিবার নয়াদিল্লিতে বিমান থেকে নেমে লালগালিচা সংবর্ধনা পান শি জিনপিং। এ সময় ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্য পরিবেশন করে তাকে স্বাগত জানান একদল নারী।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় শি জিনপিং ও নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন বছরের মধ্যে এটি হবে দুই নেতার তৃতীয় বৈঠক।

শুক্রবার চীনের ওই মুখপাত্র জানান, ভারতের সঙ্গে একত্রে কাজ করতে ইচ্ছুক চীন। চীন ভালো প্রতিবেশী ও বন্ধু, সেইসাথে পারস্পরিক সহযোগী অংশীদার হতে চায় বলে উল্লেখ করেন তিনি।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের চীন-ভারত সম্পর্ক বিশেষজ্ঞ প্রদীপ তানেজার ভাষ্য, সীমান্ত ইস্যুতে দুই দেশ ‘দ্রুত ও বাস্তব অগ্রগতি’ চায়। ‘সীমান্তে সেনা বাড়িয়ে একই সময়ে জনগণের মধ্যে এবং অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার কথা বলা যায় না’, যোগ করেন তিনি।

এদিকে শুক্রবার নয়াদিল্লিতে নির্বাসিত তিব্বতিদের কয়েক ডজন সদস্য শি জিনপিংয়ের ভারত সফরের প্রতিবাদ করেন। তাদের হাতে শির সফরের বিরোধিতা করে লেখা প্ল্যাকার্ড ছিল।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতের রাজধানীতে পৌঁছেছেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মোদির সঙ্গে বৈঠক করে দুই দেশের ‘বিশেষ’ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন।

পশ্চিমা শক্তির প্রভাবাধীন প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি প্রভাব বিস্তারের লক্ষ্যে উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি ফোরাম হিসেবে ২০০৯ সালে ব্রিকস প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকালীন সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর থেকে ‘ব্রিকস’ নামটির উৎপত্তি। পরবর্তী সময়ে এর পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া— এই ১১টি দেশ এর সদস্য। একই সঙ্গে বেশ কয়েকটি রাষ্ট্রকে অংশীদার দেশের মর্যাদা দেওয়া হয়েছে।

ভারতচীনপ্রেসিডেন্টশি জিনপিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে