Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ‘নতুন’ নিরাপত্তা সংকটে মার্কিন জোটকে দুষছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৪২
এশিয়া প্যাসিফিক অঞ্চলে ‘নতুন’ নিরাপত্তা সংকটে মার্কিন জোটকে দুষছে উত্তর কোরিয়া

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (এশিয়া প্যাসিফিক) অঞ্চলে ‘নতুন নিরাপত্তা সংকট’ তৈরির অভিযোগ করেছে উত্তর কোরিয়া। দেশটি সতর্ক করে বলেছে, তিন দেশের বাড়তে থাকা সামরিক সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) প্রকাশিত এক মন্তব্যে উত্তর কোরিয়ার এক সামরিক বিশ্লেষক এ অভিযোগ করেন। তিনি বলেন, বড় আকারের সামরিক মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়াচ্ছে।

এর মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনুষ্ঠিত রিম অব দ্য প্যাসিফিক (রিমপ্যাক) নৌ মহড়ার কথা উল্লেখ করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক নৌযুদ্ধ ও যৌথ নৌ মহড়া হিসেবে পরিচিত।

উত্তর কোরিয়ার মন্তব্যে দাবি করা হয়েছে, এ বছরের রিমপ্যাকে ৩০ হাজারের বেশি সেনা, ৩০টির বেশি যুদ্ধজাহাজ, পাঁচটি সাবমেরিন এবং প্রায় ১৯০টি সামরিক বিমান অংশ নিয়েছে। পিয়ংইয়ং মহড়াটিকে ‘আগ্রাসনের’ মহড়া হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে অভিযোগ করেছে, টোকিও ও সিউলের সহযোগিতায় যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান ও সরবরাহসংক্রান্ত সামরিক মহড়ারও সমালোচনা করেছে উত্তর কোরিয়া। জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড কাঠামো শক্তিশালী করার পরিকল্পনা এবং এ অঞ্চলে উন্নত মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনেরও বিরোধিতা করেছে দেশটি।

পিয়ংইয়ং সতর্ক করে বলেছে, ‘নতুন মাত্রার হুমকির’ জবাব দেওয়া হবে ‘নতুন মাত্রার প্রতিরোধব্যবস্থা’ দিয়ে।

এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন নেতৃত্বাধীন সাইবার হুমকির অভিযোগও প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে তারা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেছেন, সাইবার কমান্ড, যৌথ মহড়া ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রই সাইবার ক্ষেত্রকে সামরিকীকরণ করছে। তার দাবি, ডিজিটাল ক্ষেত্রে উত্তেজনা বাড়ানোর জন্য উত্তর কোরিয়া নয়, যুক্তরাষ্ট্রই দায়ী।

পশ্চিমা দেশগুলোর চাপের বিরুদ্ধে নিজেদের জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে উত্তর কোরিয়া।

সূত্র : আনাদুলো এজেন্সি

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলযুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়াউত্তর কোরিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!