Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৭:১০
পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান

গ্রাফিকস: আগামীর সময়

পাকিস্তানে বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএসকে) সংশ্লিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে আফগানিস্তান। শুক্রবার এমনটাই দাবি দেশটির তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তাদের দাবি, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক স্থানে চালানো হয়েছে এই হামলা।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ জেলার গুলিস্তান এলাকা এবং চাগাই জেলার শাকারাব অঞ্চলে আইএসআইএসকের স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা।

তাদের দাবি, আফগানিস্তানের ভেতরে হামলার পরিকল্পনা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল এসব স্থান।

এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলার কাম্বার খেল এলাকাতেও অতিরিক্ত কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তালেবান। তাদের ভাষ্য, আইএসআইএসকের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এসব স্থানও।

তালেবান দাবি করেছে, অভিযানে জঙ্গি গোষ্ঠীটির ‘গুরুত্বপূর্ণ নেতারা’ নিহত হয়েছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।

প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাকিস্তান সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

আফগানিস্তান ও আশপাশের অঞ্চলে সক্রিয় ইসলামিক স্টেটের শাখা আইএসআইএসকের উপস্থিতি ও কার্যক্রম নিয়ে তালেবান এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য রয়েছে। এই ঘোষণাও এসেছে সেই প্রেক্ষাপটে।

বারবার আফগানিস্তানে আইএসআইএসকের উপস্থিতি এবং দেশটির ভেতরে ও বাইরে হামলা চালানোর সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং অঞ্চলের কয়েকটি দেশ।

সাম্প্রতিক সময়ে প্রতিবেদনে জাতিসংঘের পর্যবেক্ষক দল বলেছে, তালেবানের সন্ত্রাসবিরোধী অভিযান চললেও এখনো আফগানিস্তানে তাদের উপস্থিতি বজায় রেখেছে আইএসআইএসকে।

তবে তালেবান ধারাবাহিকভাবে আফগানিস্তানে আইএসআইএসকের হুমকিকে ছোট করে দেখিয়েছে। তাদের দাবি, গোষ্ঠীটির অনেক কার্যক্রমের ঘাঁটি পাকিস্তানের ভেতরে অবস্থিত।

এই হামলার দাবি সত্য হলে এটি হবে পাকিস্তানের অভ্যন্তরে কোনো লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তালেবানের প্রকাশ্য সামরিক অভিযান পরিচালনার বিরল ঘটনা। এতে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে।

সীমান্ত বিরোধ, আন্তঃসীমান্ত জঙ্গি তৎপরতা এবং একে অপরের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগের কারণে সাম্প্রতিক বছরগুলোতে তালেবান ও ইসলামাবাদের সম্পর্কের অবনতি হয়েছে।

পাকিস্তান বারবার অভিযোগ করেছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানবিরোধী জঙ্গিরা কার্যক্রম চালাচ্ছে এবং তালেবান তা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান।

সূত্র : আমু টিভি

পাকিস্তান-আফগানিস্তানবিমান হামলাতালেবান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও