Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

এআই দিয়ে নকল ঠেকাতে পরীক্ষা কেন্দ্রে ওয়াইফাই বন্ধ রাখবে দক্ষিণ কোরিয়া

আসিফ খান, দ. কোরিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:০৫
শেয়ার করুন:
এআই দিয়ে নকল ঠেকাতে পরীক্ষা কেন্দ্রে ওয়াইফাই বন্ধ রাখবে দক্ষিণ কোরিয়া

ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামী বৃহস্পতিবার দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (সিএসএটি) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব পরীক্ষা কেন্দ্রে পাবলিক ওয়াইফাই বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের সব ধরনের স্মার্ট ও ডিজিটাল ডিভাইস জমা দিতে হবে।

সোমবার দেশটির দৈনিক ‘দ্য কোরিয়া টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় এক শীর্ষস্থানীয় পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও জেনারেটিভ এআই ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন। এ ঘটনা প্রকাশের পর জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক করেন প্রধানমন্ত্রী হান সং-সুক। তিনি পরীক্ষার নিরাপত্তা ও নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ১ হাজার ৩১২টি পরীক্ষা কেন্দ্রে স্মার্ট চশমা শনাক্ত করতে প্রশিক্ষিত অন্তত একজন কর্মী থাকবেন। পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের সময় চশমার অস্বাভাবিক মোটা ফ্রেম কিংবা লুকানো ক্যামেরার লেন্স আছে কি না, তা পরীক্ষা করবেন পরিদর্শকেরা। এ ছাড়া পোশাকে লুকানো ক্যামেরা ও ক্ষুদ্র কানে শোনার যন্ত্র ব্যবহারকারীদের শনাক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী হান সং-সুক বলেছেন, ‘মুষ্টিমেয় কয়েকজনের প্রতারণার কারণে সৎভাবে পরিশ্রম করা পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং পরীক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে।’

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন জানিয়েছেন, পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই। এ বছর মেটাল ডিটেক্টর বা তাপ শনাক্তকারী ক্যামেরা বসানো সম্ভব না হলেও আগামী বছর থেকে তা চালু হতে পারে।

এদিকে, ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা কিম মিন-সক জানিয়েছেন, পরীক্ষায় নকলের শাস্তি হিসেবে বর্তমান এক বছরের নিষেধাজ্ঞা বাড়িয়ে পাঁচ থেকে ১০ বছর করার কথা ভাবছে সরকার।

দক্ষিণ কোরিয়াএআইওয়াইফাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়