Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

কপ৩১: যুক্তরাষ্ট্রবিহীন সম্মেলনে কী সিদ্ধান্ত নেবে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:২০
শেয়ার করুন:
কপ৩১: যুক্তরাষ্ট্রবিহীন সম্মেলনে কী সিদ্ধান্ত নেবে বিশ্ব

কপ৩১ সম্মেলন ঘিরে তুরস্কের প্রধান সড়কগুলো সাজানো হয়েছে। ছবি / রয়টার্স

বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। তাপমাত্রা বাড়ছে, বাড়ছে চরম আবহাওয়ার ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ। অথচ এ সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে মতপার্থক্য ও রাজনৈতিক বিরোধ এখনো বড় বাধা।

এমন এক পরিস্থিতিতে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ৩১। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে ১৯০টির বেশি দেশের সরকারপ্রধান, মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা।

জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়াই এবারের সম্মেলনের প্রধান চ্যালেঞ্জ। তবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের দাবি এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে সম্মেলনের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কপ৩১ কী এবং কেন গুরুত্বপূর্ণ?

প্রতি বছর জাতিসংঘের উদ্যোগে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া দেশগুলো বৈশ্বিক উষ্ণতা কমানো, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী ১৯৬টি দেশের প্রায় সবগুলোই এবারের সম্মেলনে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

তবে এবার সম্মেলনের একটি বড় ব্যতিক্রম হলো যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। বিশ্বের অন্যতম বড় অর্থনীতি ও কার্বন নিঃসরণকারী দেশটির এমন অবস্থান আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগের জন্য বড় ধাক্কা।
কপ৩১ সম্মেলন কেন্দ্রে একজন আফ্রিকান ডেলিগেটকে দেখা যাচ্ছে। ছবি / রয়টার্সএবারের সম্মেলনে সভাপতিত্বের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছে তুরস্ক ও অস্ট্রেলিয়া। সম্মেলনের আয়োজক তুরস্ক। তবে আনুষ্ঠানিক আলোচনা পরিচালনা করবে অস্ট্রেলিয়া। আর স্বেচ্ছামূলক কর্মসূচি ও উদ্যোগের দায়িত্ব থাকবে তুরস্কের হাতে। সম্মেলনের নেতৃত্ব নিয়ে দুই দেশের মধ্যে প্রতিযোগিতার পর সমঝোতার ভিত্তিতে এই ব্যবস্থা করা হয়েছে।

আলোচনার মূল বিষয় কী?

প্যারিস চুক্তির লক্ষ্য ছিল শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা। ইতিমধ্যে এই সীমা অতিক্রম করেছে বিশ্ব। তবে জাতিসংঘের মতে, দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে পারলে তাপমাত্রা বৃদ্ধির এই সীমা অতিক্রমের মাত্রা নিয়ন্ত্রণ করা এবং শতাব্দীর শেষ নাগাদ তাপমাত্রা আবার কমিয়ে আনা সম্ভব।

এ জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়াতে হবে। ব্রাজিলের তৈরি দুটি রূপরেখা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর একটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার পথ দেখাবে, অন্যটি বন উজাড় বন্ধের বিষয়ে করণীয় তুলে ধরবে।
ইরান যুদ্ধের পর জ্বালানি তেলের মূল্য রেকর্ড বেড়ে গেছে। ফাইল ছবি / রয়টার্সএ ছাড়া বিশ্ব অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো, বর্জ্য কমানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং মিথেন গ্যাসের নিঃসরণ কমানোর বিষয়েও আলোচনা হবে। বিশেষ করে অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোকে এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।

জলবায়ু অর্থায়নে উন্নয়নশীল দেশগুলোর দাবি

জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর ওপর। অথচ এসব দেশের পক্ষে দুর্যোগ মোকাবিলা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং অবকাঠামোকে জলবায়ু পরিবর্তনের উপযোগী করে গড়ে তোলার মতো প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া কঠিন।

নেপালে ভয়াবহ দুর্যোগের পর দেশটিকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত বৈশ্বিক তহবিল থেকে সহায়তা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই তহবিলের উদ্দেশ্য হলো জলবায়ুজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উদ্ধার ও পুনর্বাসনে সহায়তা করা। তবে এমন সহায়তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
নেপালে ভয়াবহ বন্যার ক্ষতি আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ফাইল ছবি / রয়টার্সএর সঙ্গে যুক্ত হয়েছে ধনী দেশগুলোর বৈদেশিক সহায়তা কমিয়ে দেওয়া এবং সুদের হার বাড়ায় দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা বৃদ্ধি। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় যেসব দেশের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাদের পক্ষেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে।

এ অবস্থায় কপ৩১-এর অন্যতম বড় পরীক্ষা হবে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নে অগ্রগতি নিশ্চিত করা। শুধু অর্থ দেওয়ার প্রতিশ্রুতি নয়, সেই অর্থ কীভাবে এবং কত দ্রুত ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাবে, সেটিও গুরুত্বপূর্ণ।

জীবাশ্ম জ্বালানি নিয়ে কেন এত বিরোধ?

জলবায়ু সংকটের অন্যতম প্রধান কারণ কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার। কিন্তু এসব জ্বালানির ওপর নির্ভরশীল দেশগুলোর বিরোধিতার কারণে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বিষয়টি দীর্ঘদিন ধরে বিতর্কিত ছিল।

২০২৩ সালে কপ২৮ সম্মেলনে প্রথমবারের মতো চূড়ান্ত চুক্তিতে সরাসরি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা বলা হয়। তবে এ জন্য কোনো সময়সীমা বা নির্দিষ্ট কর্মপরিকল্পনা দেওয়া হয়নি। এবারও সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে জীবাশ্ম জ্বালানির বিষয়টি অন্তর্ভুক্ত করা কঠিন। কারণ, এ ধরনের সিদ্ধান্ত নিতে প্রায় সব অংশগ্রহণকারী দেশের সম্মতি প্রয়োজন।
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের একটি গ্যাস স্থাপনা জ্বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি/ রয়টার্সতবে এবার জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে একটি বাধ্যতামূলক নয়, এমন বৈশ্বিক রূপরেখা নিয়ে আলোচনা হবে। এর মাধ্যমে দেশগুলো কীভাবে ধাপে ধাপে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমাতে পারে, তার একটি পথনির্দেশনা তৈরির আশা করা হচ্ছে।

সম্মেলনের সাফল্য নির্ভর করছে যেসব বিষয়ের ওপর

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির। বিভিন্ন অঞ্চলে সংঘাত, মূল্যস্ফীতি এবং উগ্র ডানপন্থী রাজনীতির উত্থান বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলেছে। এমন পরিস্থিতিতে দেশগুলো বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ করতে চাইতে পারে। তবে জলবায়ু সম্মেলনে কয়েকটি বিষয়ে অগ্রগতি হলে সেটিকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হবে।

এর মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং বন উজাড় বন্ধে ব্রাজিলের তৈরি রূপরেখা গ্রহণ ও বাস্তবায়নের প্রতিশ্রুতি। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানো, জলবায়ুবিষয়ক বৈজ্ঞানিক প্রতিবেদন নিয়ে দেশগুলোর বিরোধ মেটানো এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্পের শ্রমিকদের নতুন অর্থনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তার ব্যবস্থা করাও গুরুত্বপূর্ণ।
ড্রোন থেকে কপ৩১ সম্মেলন কেন্দ্র। ছবি / রয়টার্সসম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার বাইরেও অগ্রগতির সুযোগ রয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ ৬০টির বেশি দেশ কলম্বিয়ায় এক সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার করেছে। এই দেশগুলোর জোটে কপ৩১-এ নতুন সদস্য যুক্ত হলে বৈশ্বিক উদ্যোগ আরও শক্তিশালী হতে পারে।

যুক্তরাষ্ট্র ছাড়াই কতটা সম্ভব?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জীবাশ্ম জ্বালানির স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। প্যারিস চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তও আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগে দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে হোয়াইট হাউসের অনুপস্থিতি মানেই সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিত্ব থাকবে না, এমন নয়। মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিতে পারেন।

এ ছাড়া জীবাশ্ম জ্বালানির বাজারের অর্থনৈতিক বাস্তবতাও বদলাচ্ছে। ইরান যুদ্ধের পর তেলের দাম উঁচু থাকায় কম কার্বন নিঃসরণকারী জ্বালানির অর্থনৈতিক সুবিধা আরও স্পষ্ট হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থান বাধা তৈরি করলেও বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎচালিত প্রযুক্তির প্রসার থেমে নেই।

আশার জায়গা কোথায়?

রাজনৈতিক বিরোধ ও সংঘাতের মধ্যেও জ্বালানি নিরাপত্তার প্রশ্নে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। বিকেন্দ্রীভূত সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার কারণে দেশগুলো আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ পাচ্ছে।

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ব্যাপকভাবে বাড়ায় চলতি বছর দেশটির তেল আমদানি প্রায় ১২ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতাও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে ছাড়িয়ে গেছে। এতে তেলের দাম বাড়লেও ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যয় সাশ্রয় হচ্ছে।
চীনে বৈদ্যুতিক গাড়ির একটি শো-রুম। ফাইল ছবি / রয়টার্সআফ্রিকায় সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। পাকিস্তানে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির মোট ব্যবহৃত বিদ্যুতের প্রায় এক-চতুর্থাংশ এখন এ উৎস থেকে আসছে। ভিয়েতনামসহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে নতুন গাড়ির প্রায় অর্ধেকই বৈদ্যুতিক।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জান রোজেনোর মতে, বিদ্যুৎচালিত প্রযুক্তির উচ্চ দক্ষতার কারণে বিশ্বজুড়ে প্রাথমিক জ্বালানির ব্যবহার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হতে পারে। তাই অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো কপ৩১-এর অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

রাজনৈতিক ক্ষেত্রেও আশার কিছু জায়গা রয়েছে। ব্রাজিলে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনর্নির্বাচন জলবায়ু আন্দোলনের সমর্থকদের উৎসাহিত করেছে। পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে কপ৩১-এ যোগ দেবেন লুলা। জলবায়ু সুরক্ষার পক্ষে তাঁর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন গতি আনতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পরীক্ষা

কপ৩১ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় বিশ্বকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তাপমাত্রা বৃদ্ধির সীমা অতিক্রম, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, উন্নয়নশীল দেশগুলোর অর্থসংকট এবং আন্তর্জাতিক রাজনীতির বিরোধ—সবকিছুই সম্মেলনের সামনে বড় চ্যালেঞ্জ।
পাকিস্তানের গ্রামে সেচের কাজেও সোলার ব্যবহার হতে দেখা যাচ্ছে। ফাইল ছবি / রয়টার্সতবে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বৈদ্যুতিক প্রযুক্তির উন্নতি এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পক্ষে দেশগুলোর নতুন উদ্যোগ আশার জায়গা তৈরি করেছে। শেষ পর্যন্ত সম্মেলনের সাফল্য নির্ভর করবে দেশগুলো কতটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারে এবং আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কতটা এগোয়, তার ওপর।

সূত্র : দ্য গার্ডিয়ান 

কপ৩১তুরস্কে কপ৩১আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল