বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। তাপমাত্রা বাড়ছে, বাড়ছে চরম আবহাওয়ার ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ। অথচ এ সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে মতপার্থক্য ও রাজনৈতিক বিরোধ এখনো বড় বাধা। এমন এক পরিস্থিতিতে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ৩১। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে ১৯০টির বেশি দেশের সরকারপ্রধান, মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা।জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্ত...