Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

টাইফুন ডুজুয়ানের তাণ্ডবে ভারী বৃষ্টিতে জাপানে ১ জনের মৃত্যু

এম এম হাসান, টোকিও থেকে
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০
টাইফুন ডুজুয়ানের তাণ্ডবে ভারী বৃষ্টিতে জাপানে  ১ জনের মৃত্যু

শক্তিশালী টাইফুন ডুজুয়ানের প্রভাবে জাপানের ইজু দ্বীপপুঞ্জ ও কানতো অঞ্চলে সোমবার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যার আশঙ্কায় বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। একই সঙ্গে ঝড়ের কারণে বিমান ও রেল চলাচল এবং বিভিন্ন অনুষ্ঠানেও ব্যাপক প্রভাব পড়েছে।
জাপান আবহাওয়া সংস্থা ইজু দ্বীপপুঞ্জ, কানতো এবং তোকাই ও তোহোকু অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বাসিন্দাদের ভূমিধস, প্রবল বাতাস, নিচু এলাকায় বন্যা, নদীর পানি বৃদ্ধি ও উচ্চ ঢেউয়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ইজু দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলের ওশিমা শহরে ভূমিধসের জন্য সর্বোচ্চ লেভেল ৫ জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। কানতো অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যার জন্য লেভেল ৪ সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির সোমবার বিকেলের তথ্য অনুযায়ী, মিয়াজাকি প্রিফেকচারের নিচিনান শহরে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ছিলেন ৯৭ বছর বয়সী এক নারী, যিনি ভূমিধসের পর মাটির নিচে চাপা পড়েছিলেন।

২১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে টাইফুন ডুজুয়ান চিবা প্রিফেকচারের কাটসুরা শহরের প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি ঘণ্টায় প্রায় ৩৫ কিলোমিটার গতিতে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছিল। এর কেন্দ্রে বায়ুচাপ ছিল ৯৬০ হেক্টোপাস্কাল, সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার এবং দমকা বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ১৯৮ কিলোমিটার।

ইজু ওশিমায় বৃষ্টিপাতের পরিমাণও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২১ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ৫৬৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চিবা প্রিফেকচারের কিমিৎসু এলাকাতেও ২৭৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত কানতো ও তোকাই অঞ্চলের পাশাপাশি ইজু দ্বীপপুঞ্জে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ে অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
টাইফুনের কারণে জাপানের পরিবহন ব্যবস্থাতেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। জাপান এয়ালাইন্স সোমবার ১২০টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। পূর্ব জাপান রেলওয়ে চিবা, ইবারাকি এবং পশ্চিম টোকিওর কয়েকটি রুটে আংশিক বা পুরো দিনের জন্য ট্রেন চলাচল বন্ধ করেছে।
টাইফুনের কারণে সোমবারের টোকিও গেম শো ২০২৬-এর নির্ধারিত কার্যক্রমও বাতিল করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া পাঁচ দিনের এই আয়োজনের শেষ দিনটি বাতিল হওয়ায় অনুষ্ঠানটি চার দিনেই শেষ হয়েছে। আয়োজকরা দর্শনার্থী, প্রদর্শক ও কর্মীদের নিরাপত্তা এবং পরিবহন পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেন।
জাপানে বর্তমানে পাঁচ দিনের ’সিলভার উইক’ ছুটি চলছে। এর মধ্যেই টাইফুনটি পূর্ব জাপানের দিকে এগিয়ে আসায় পর্যটন, পরিবহন ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে প্রভাব পড়েছে।
জাপান আবহাওয়া সংস্থা নাগরিকদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং নিজেদের অবস্থানের ঝুঁকি সম্পর্কে সর্বশেষ তথ্য পরীক্ষা করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে পাঁচ মাত্রার সতর্কতার এলাকায় জরুরি নিরাপত্তা নিশ্চিত করতে এবং চার মাত্রার সতর্কতার ক্ষেত্রে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জাপানটাইফুনডুজুয়ানভারী বৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি