শক্তিশালী টাইফুন ডুজুয়ানের প্রভাবে জাপানের ইজু দ্বীপপুঞ্জ ও কানতো অঞ্চলে সোমবার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যার আশঙ্কায় বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। একই সঙ্গে ঝড়ের কারণে বিমান ও রেল চলাচল এবং বিভিন্ন অনুষ্ঠানেও ব্যাপক প্রভাব পড়েছে।জাপান আবহাওয়া সংস্থা ইজু দ্বীপপুঞ্জ, কানতো এবং তোকাই ও তোহোকু অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বাসিন্দাদের ভূমিধস, প্রবল বাতাস, নিচু এলাকায় বন্যা, নদীর পানি বৃদ্ধি ও উচ্চ ঢেউয়ের ব্যাপারে সর...