Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

দক্ষিণ কোরিয়ায় জন্মহার বেড়েছে ১২. ২ শতাংশ

আসিফ খান, দ. কোরিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২২:৫০
শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ায় জন্মহার বেড়েছে ১২. ২ শতাংশ

দীর্ঘদিনের জনসংখ্যা সংকট কাটিয়ে দক্ষিণ কোরিয়ায় শিশু জন্মের হারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটিতে শিশু জন্মের হার গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে। পাশাপাশি বছরের প্রথম ৯ মাসে জন্মহার বৃদ্ধির হার সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। বুধবার (২৫ নভেম্বর) সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য কোরিয়া টাইমস’ এ তথ্য জানিয়েছে।

ডেটা ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় মোট ২৫ হাজার ১১৩টি শিশুর জন্ম হয়েছে। এই সংখ্যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ২ হাজার ৭৩১ জন বেশি। এ নিয়ে টানা ২৭ মাস ধরে দেশটিতে জন্মহার বাড়ল।

গত আট বছরের মধ্যে যেকোনো সেপ্টেম্বরে এটিই সর্বোচ্চ জন্মের রেকর্ড। আর প্রবৃদ্ধির হারের দিক থেকে এটি ২০০৭ সালের (১৬ দশমিক ৬ শতাংশ) পর দ্বিতীয় সর্বোচ্চ।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে দেশটিতে মোট ২ লাখ ১৮ হাজার ৮৯৬টি শিশুর জন্ম হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৯১ হাজার ৫৯৩। অর্থাৎ ৯ মাসে জন্মহার বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ। ১৯৮১ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে ৯ মাসের হিসাবে এটিই সর্বোচ্চ প্রবৃদ্ধি।

মন্ত্রণালয় জানিয়েছে, বিয়ের সংখ্যা বৃদ্ধি, ৩০-এর কোঠায় থাকা জনসংখ্যার আধিক্য এবং সন্তান নেওয়ার বিষয়ে তরুণদের ইতিবাচক মনোভাবের কারণেই জন্মহারে এই উল্লম্ফন দেখা গেছে।

জন্মহার বাড়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির সামগ্রিক প্রজনন হার িএক শতাংশের নিচে নেমে ০.৯০%-এ দাঁড়িয়েছে। ২০১৮ সালের পর এই প্রথম তৃতীয় প্রান্তিকের প্রজনন হার ০ দশমিক ৯-এর ঘর স্পর্শ করল। চতুর্থ প্রান্তিকেও এই ধারা অব্যাহত থাকলে ২০১৯ সালের (০ দশমিক ৯২) পর প্রথমবারের মতো বার্ষিক প্রজনন হার ০ দশমিক ৯-এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
তবে জন্মহার বাড়লেও সেপ্টেম্বরে বিয়ের নিবন্ধন গত বছরের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ কমে ১৬ হাজার ২৯৯-এ নেমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাস বিয়ের হার কমল। চুসক (Chuseok) উৎসবের ছুটি এবং আগামী বছর থেকে নবদম্পতিদের জন্য সরকারের আর্থিক সহায়তা ঘোষণার কারণে অনেক দম্পতি সেপ্টেম্বরে বিয়ের নিবন্ধন পিছিয়ে দিয়েছেন বলে মনে করছে মন্ত্রণালয়।

দক্ষিণ কোরিয়াজন্মহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার