Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলায় ৫ সেনা নিহত

এএফপি
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৪৭
থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলায় ৫ সেনা নিহত

ছবি: রয়টার্স

থাইল্যান্ডের বিদ্রোহপ্রবণ দক্ষিণাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় পাঁচজন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

নারাথিওয়াত প্রদেশের বুকেটা সামি নিরাপত্তা চৌকিতে বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

সেনাবাহিনীর ভাষ্য, টাস্ক ফোর্স রেঞ্জার রেজিমেন্ট–৪৫-এর সদস্যরা দায়িত্ব পালন করার সময় হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং পাইপ বোমা নিক্ষেপ করে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের কথাও জানায়নি কর্তৃপক্ষ।

নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাবাহিনী বলেছে, ‘তাদের দায়িত্ব পালন ও আত্মত্যাগ সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।’

সাম্প্রতিক বছরগুলোতে থাই নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। একই সঙ্গে আবারও সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দেশটির দক্ষিণ সীমান্তবর্তী প্রদেশগুলোয়।

নিরাপত্তা চৌকিতে হামলার একদিন আগে নারাথিওয়াতের অন্য একটি এলাকায় সাবেক তানইয়ং পুলিশ স্টেশনের বাইরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন এবং ক্ষতিগ্রস্ত হয় ভবনটি।

মঙ্গলবারের ওই বিস্ফোরণের পর মোটরসাইকেলে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, চলতি বছরে দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলে এটিই প্রথম গাড়িবোমা হামলার ঘটনা।

নারাথিওয়াত, পাত্তানি ও ইয়ালা প্রদেশে প্রধানত মালয় মুসলিম জনগোষ্ঠীর বসবাস। ২০০৪ সাল থেকে এ অঞ্চলগুলো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংঘাতের কেন্দ্রবিন্দু। এ সংঘাতে বেসামরিক মানুষ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং নিহত হয়েছেন যোদ্ধাসহ সাত হাজারের বেশি মানুষ।

সহিংসতা বেড়ে যাওয়ার পর গত জুনে থাই সরকার ও প্রধান বিচ্ছিন্নতাবাদী সংগঠন বারিসান রেভোলুসি ন্যাশনালের (বিআরএন) মধ্যে আনুষ্ঠানিক শান্তি আলোচনা আবার শুরু হওয়ার কথা ছিল। তবে স্বায়ত্তশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের মতো বিষয়গুলোতে মতপার্থক্যের কারণে আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

থাইল্যান্ডসেনা নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার