Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

কঙ্গোয় ইবোলা আক্রান্ত ৩৫০০ ছাড়াল, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৩:৩৮
কঙ্গোয় ইবোলা আক্রান্ত ৩৫০০ ছাড়াল, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া শহরের একটি সুরক্ষিত ইবোলা প্রতিরোধ অঞ্চলে, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিহিত স্বাস্থ্যকর্মীরা ইবোলা ভাইরাস পরীক্ষা করে সংক্রমণমুক্ত ঘোষিত শিশুদের বহন করে নিয়ে যাচ্ছেন। ছবি- রয়টার্স

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়েছে। দেশটিতে চলমান এই প্রাদুর্ভাব এখন বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব।

শুক্রবার ডিআর কঙ্গোর যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইবোলায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩২ জনে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে চলতি প্রাদুর্ভাবটি দেশটির ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সালের জুন পর্যন্ত চলা দশম ইবোলা প্রাদুর্ভাবকে ছাড়িয়ে গেছে। ওই সময়ে প্রায় ৩ হাজার ৪৭০ জন আক্রান্ত হয়েছিলেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটি আমাদের দেখা সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা মহামারি। বিশ্বের এ বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।’

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভাইরাসটিতে ১ হাজার ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুহার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১ শতাংশ। বর্তমানে ৮০৭ জন রোগী আইসোলেশন বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছেন ৬২৬ জন।

আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি জানিয়েছে, প্রাদুর্ভাব শুরুর তিন মাসও পূর্ণ হওয়ার আগেই এতে আগের যেকোনো প্রাদুর্ভাবের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার প্রাদুর্ভাবটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়। গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ওই সময়ে ২৮ হাজার ৬১৬ জন আক্রান্ত এবং ১১ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছিল।

ডিআর কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবটি ইবোলা ভাইরাসের বিরল বান্দিবুগিও ধরন থেকে ছড়িয়েছে। এই ধরনের বিরুদ্ধে অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই।

পূর্বাঞ্চলীয় ডিআর কঙ্গোতে চিকিৎসাকর্মীরা নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং বিদেশি সহায়তা কমে যাওয়ার কারণে বাড়তি সংকটে রয়েছেন। দেশটির ওই অঞ্চলে বহু সশস্ত্র গোষ্ঠী সক্রিয়।

স্থানীয় জনগণের মধ্যে কর্তৃপক্ষের প্রতি আস্থার অভাব ও সচেতনতার ঘাটতিও পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বুনিয়ার ক্যারিটাসের জরুরি বিভাগের প্রধান অ্যাঞ্জেল গাপিও বলেছেন, সচেতনতামূলক প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে এবং সম্মুখসারির কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন।

তিনি বলেছেন, ‘রোগটি এখন জনগোষ্ঠীর মধ্যে স্থায়ীভাবে ছড়িয়ে পড়েছে। মানুষ এখনো ঐতিহ্যবাহী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে যাচ্ছে এবং সংক্রমণের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।’

ডব্লিউএইচও চলতি মাসে জানিয়েছে, ইবোলা প্রাদুর্ভাবের প্রকৃত মাত্রা সরকারি পরিসংখ্যানের চেয়ে চার গুণ পর্যন্ত বেশি হতে পারে। আফ্রিকা সিডিসি জুনে জানিয়েছিল, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে ১৪০ কোটি ডলার প্রয়োজন হবে, যা তাদের আগের হিসাবের তিন গুণ।

ডিআর কঙ্গোর হো-উত-উলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু ও চোপো—এই পাঁচ প্রদেশে ইবোলা ছড়িয়ে পড়েছে।

সূত্র- আলজাজিরা 

ইবোলা মহামারিডিআর কঙ্গোইবোলা ভাইরাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন