Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ফাঁস হওয়া নথিতে দাবি

দূষণের ঝুঁকি জেনেও নাইজেরিয়ার তেল পাইপলাইন চালু রেখেছিল শেল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৬:১৩
দূষণের ঝুঁকি জেনেও নাইজেরিয়ার তেল পাইপলাইন চালু রেখেছিল শেল

ব্রিটিশ বহুজাতিক জ্বালানি কোম্পানি শেল নাইজেরিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন থেকে ব্যাপক দূষণ ছড়ানোর তথ্য জানা সত্ত্বেও বছরের পর বছর সেটি চালু রেখেছিল। বিবিসির হাতে আসা কোম্পানির অভ্যন্তরীণ নথিতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে রয়েছে ই-মেইল, প্রেজেন্টেশান এবং এ সংক্রান্ত অভ্যন্তরীণ যোগাযোগ।

এসব নথি থেকে জানা যায়, ২০০৮ সালেই শেলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছিলেন যে, ব্যাপক তেল চুরি এবং অবকাঠামোগত ত্রুটির মধ্যে পাইপলাইনটি চালু রাখা কোম্পানির নিজস্ব কারিগরি মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে বড় ধরনের পরিবেশগত ঝুঁকি রয়েছে।

নাইজেরিয়ার তেলসমৃদ্ধ দক্ষিণাঞ্চলীয় নাইজার ডেল্টায় কয়েক দশক ধরে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাভূমি, খাল ও নদীর তলদেশের বড় অংশ অপরিশোধিত তেল ও দূষিত পলিতে আচ্ছাদিত হয়ে পড়েছে। চলমান একটি মামলার অংশ হিসেবে শেল এসব নথি প্রকাশ করে।

যুক্তরাজ্যের আদালতে করা মামলায় নাইজার ডেল্টার বিভিন্ন খাল ও ম্যানগ্রোভ অঞ্চলের বাসিন্দারা অভিযোগ করেছেন, ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে তেল চুরি ও অবৈধ পরিশোধন কার্যক্রম থেকে সৃষ্ট শতাধিক তেল লিকের কারণে তাদের স্বাস্থ্য, পরিবেশ ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এ দূষণের জন্য শেলকে দায়ী করার দাবি জানাচ্ছেন।

বিতর্কিত নেম্বে ক্রিক ট্রাঙ্ক লাইন পাইপলাইনটি প্রায় ৯৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ। এটি বিলে নামের নদীবেষ্টিত একটি দ্বীপাঞ্চলের পাশ দিয়ে স্থলভাগের তেলক্ষেত্র থেকে উপকূলীয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে তেল পরিবহন করত।

গত বছর শেল পাইপলাইনটি বিক্রি করে দেয়। তবে এটি দীর্ঘদিন কোম্পানির সবচেয়ে বড়, ব্যয়বহুল এবং সমস্যাপূর্ণ অবকাঠামোগুলোর একটি ছিল। প্রতিদিন প্রায় ১ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা থাকা সত্ত্বেও এটি নিয়মিত তেল ছড়িয়ে পড়া এবং চোরাকারবারিদের হামলার শিকার হতো।

আদালতে জমা দেওয়া নথিতে শেল দাবি করেছে, দূষণের অধিকাংশই বৃহৎ আকারের তেল চুরি, নাশকতা এবং অবৈধ তেল শোধনাগারের কারণে ঘটেছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, তাদের নাইজেরীয় সহযোগী প্রতিষ্ঠান বহু বছর ধরে তেল ছড়িয়ে পড়া রোধ ও দ্রুত মোকাবিলায় ব্যাপক বিনিয়োগ করেছে।

তবে বিলে এলাকার বাসিন্দাদের অভিজ্ঞতা ভিন্ন। সম্প্রতি বিবিসিকে তারা জানান, একসময় মাছে সমৃদ্ধ নদী ও জলাভূমিগুলো এখন বিষাক্ত হয়ে পড়েছে এবং মাছ ধরার অনুপযোগী হয়ে গেছে।

৬৪ বছর বয়সী জেলে বালাফামা অগাস্টাস ব্রুস বলেছেন, ‘২০১১ সালের আগে এলাকাটি ছিল অত্যন্ত চমৎকার। মানুষ নদীতে গোসল করত, খেলাধুলা করত এবং নির্বিঘ্নে মাছ ধরত।

তিনি আরও জানান, আগে সার্ডিন, ক্যাটফিশ, তেলাপিয়াসহ বিভিন্ন ধরনের মাছ এবং ঝিনুক পাওয়া যেত। কিন্তু এখন এসব মাছ পাওয়া যায় না, অথবা পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে বিকৃত আকৃতির দেখা যায়।

‘আগে আমরা এখানেই মাছ ধরতাম। কিন্তু তেল দূষণের কারণে এখন আর কেউ মাছ ধরতে আসে না। এর ফলে আমি দরিদ্র হয়ে গেছি। দিন আনি দিন খাই অবস্থায় জীবন কাটছে।’—যোগ করেন তিনি।

শেলের অভ্যন্তরীণ ই-মেইল আদান-প্রদানের নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের অক্টোবর মাসে কোম্পানিটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে নেম্বে ক্রিক ট্রাঙ্ক লাইন পাইপলাইনের কার্যক্রম চালিয়ে যাওয়া নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। ফাঁস হওয়া ই-মেইল অনুযায়ী, সে সময় শেলের টেকনিক্যাল ভাইস প্রেসিডেন্ট মার্কাস ড্রল পাইপলাইনটি কোম্পানির স্বাভাবিক নিরাপত্তা ও পরিচালনাগত নির্দেশিকার বাইরে পরিচালিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি সতর্ক করেন, পাইপলাইনটির নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং এ অবস্থায় কার্যক্রম চালিয়ে যাওয়া ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।

একটি ই-মেইলে ড্রল লিখেছিলেন, যদি আগামীকাল আবার বড় ধরনের বিস্ফোরক হামলা ঘটে, তাহলে আমরা এমন পরিস্থিতিতে পড়তে পারি যেখানে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

আন্তর্জাতিক এই মামলায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলো শেলের কাছে মোট ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। এর মধ্যে ২৫০ মিলিয়ন ডলার সরাসরি ক্ষতিপূরণ এবং ৭৫০ মিলিয়ন ডলার পরিবেশ পুনরুদ্ধার ও পরিষ্কার কার্যক্রমের জন্য চাওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালে নাইজেরিয়া থেকে প্রথম তেল রপ্তানি শুরু করার পর থেকে অন্তত ৭ হাজার পৃথক ঘটনায় প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যারেল বা ১৫ লাখ টন অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরেই পরিবেশবাদীরা নাইজার ডেল্টার পরিবেশ ধ্বংসের জন্য বহুজাতিক তেল কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা করে আসছেন। এ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নাইজেরিয়ার খ্যাতনামা লেখক ও পরিবেশকর্মী কেন সারো উইওয়া। ওগোনিল্যান্ড অঞ্চলে তেল দূষণের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তাকে ১৯৯৫ সালে তৎকালীন সামরিক সরকার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে।

নাইজার ডেল্টায় তেলচুরিও বহু পুরোনো সমস্যা। স্থানীয়ভাবে ‘বাংকারিং’ নামে পরিচিত এই প্রক্রিয়ায় অপরাধী চক্রগুলো পাইপলাইনে গোপনে সংযোগ স্থাপন করে তেল চুরি করে নৌযান বা সংরক্ষণ ট্যাংকে জমা করে। পরে এর একটি অংশ গোপন শোধনাগারে পরিশোধন করা হয় এবং বাকিটা অবৈধভাবে বিক্রি করা হয়।

এছাড়া ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে সশস্ত্র বিদ্রোহও অঞ্চলটির বড় নিরাপত্তা সংকট হয়ে দাঁড়ায়। দ্রুতগতির নৌকায় সশস্ত্র হামলা, তেল স্থাপনায় আক্রমণ এবং বিদেশি কর্মীদের অপহরণের মতো ঘটনা নিয়মিত ঘটত। বিদ্রোহীদের দাবি ছিল, বিপুল তেলসম্পদ থাকা সত্ত্বেও দরিদ্র নাইজার ডেল্টা অঞ্চল যেন তেল আয়ের ন্যায্য অংশ পায়।

ভাষান্তর: সালমান রিয়াজ

নাইজেরিয়াতেল পাইপলাইনফাঁস হওয়া নথি
    শেয়ার করুন:
    Advertisement
    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১২ আগস্ট ২০২৬, ২০:২৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের সুপারিশ যুক্তরাষ্ট্রের

    বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের সুপারিশ যুক্তরাষ্ট্রের

    ১২ আগস্ট ২০২৬, ১৮:৫২

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ২০:০১

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৪৬

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ১২ আগস্ট ২০২৬, ২১:১৫

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ঝড় কেড়ে নিল প্রাণ!

    ঝড় কেড়ে নিল প্রাণ!

    ১২ আগস্ট ২০২৬, ২১:৩৯

    গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, বিজ্ঞপ্তিতে যা বলল বিজিডিসিএল

    গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, বিজ্ঞপ্তিতে যা বলল বিজিডিসিএল

    ১২ আগস্ট ২০২৬, ২১:০৮

    বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

    বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

    ১২ আগস্ট ২০২৬, ২১:২৬

    advertiseadvertise