Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রাশিয়ায় বিরল ঘটনা, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার আঞ্চলিক গভর্নর

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:২০
শেয়ার করুন:
রাশিয়ায় বিরল ঘটনা, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার আঞ্চলিক গভর্নর

আন্দ্রেই চিবিস— রয়টার্স

রাশিয়ার উত্তরাঞ্চলীয় মুরমানস্ক অঞ্চলের গভর্নরকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ বছরের মধ্যে কোনো আঞ্চলিক নেতাকে আটক করার এটিই প্রথম ঘটনা।

৪৭ বছর বয়সী আন্দ্রেই চিবিসের বিরুদ্ধে আর্কটিক অঞ্চলের একটি মহাসড়ক নির্মাণের জন্য বরাদ্দ ১০০ কোটি রুবলের বেশি আত্মসাৎ ও অপব্যবহারের সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া মুরমানস্কের নির্মাণ খাতের বাজেট থেকে আরও ৩ কোটি ৯০ লাখ রুবল আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

খবরে বলা হয়েছে, সোমবার মস্কো সফরে গিয়ে পৌঁছানোর পর চিবিসকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

তিনি কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন, তবে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার স্ত্রী ইয়েভগেনিয়া চিবিস বললেন, ‘আমাদের পরিবারকে যারা চেনেন, তারা সবাই বুঝবেন, অভিযোগটি কতটা হাস্যকর।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার স্বামী মুরমানস্ক অঞ্চলের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস রাখেন। সমর্থনের বার্তা পাঠানো লোকজনকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘এই মুহূর্তে আমাদের সত্যিই সেগুলো খুব প্রয়োজন।’

গভর্নর হওয়ার আগে কয়েক বছর নির্মাণ ও আবাসনবিষয়ক উপমন্ত্রী হিসেবে কাজ করেছেন চিবিস। ২০১৯ সালে তিনি মুরমানস্কের গভর্নর হন।

আর্কটিক অঞ্চলে রাশিয়ার জন্য মুরমানস্ক একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। সেখানে রুশ নৌবাহিনীর নর্দার্ন ফ্লিটের সদর দপ্তরও রয়েছে।

দুই বছর আগে ছুরিকাঘাতের হামলা থেকে বেঁচে যাওয়ার পর আবারও নির্বাচিত হন চিবিস। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সক্রিয় সমর্থক হিসেবেও তাকে বিবেচনা করা হয়। গভর্নরদের ক্রেমলিনের প্রতিনিধি হিসেবে দেখা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরের কয়েক মাসে ভ্লাদিমির পুতিন বেশ কয়েকজন গভর্নরকে সরিয়ে দেন।

তবে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত কোনো আঞ্চলিক গভর্নরকে গ্রেপ্তার করা হয়নি, যদিও এ সময়ে বহু উচ্চপদস্থ কর্মকর্তা আটক হয়েছেন।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত বিভাগের দুর্নীতির সন্দেহভাজন কয়েকজন কর্মকর্তার একজন মুরমানস্কের গভর্নর। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তদন্ত বিভাগ অভিযোগ করেছে, ২০২২ সালে আঞ্চলিক বাজেটের অর্থ আত্মসাৎ করে কিরগিজস্তানসহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য একটি অপরাধী চক্র গড়ে তোলা হয়েছিল।

মামলার আরেকটি অংশে আর্কটিক অঞ্চলের আপাতিতি ও কিরভস্ক শহরের মধ্যে থাকা মহাসড়ক পুনর্নির্মাণে জালিয়াতির অভিযোগ রয়েছে। শহর দুটি পরস্পর থেকে ১৫ কিলোমিটার দূরে।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের তথ্য অনুযায়ী, বুধবারের শুনানিতে আদালত সিদ্ধান্ত নেবে চিবিসকে হেফাজতে রাখা হবে কি না।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন চিবিসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়া এবং রুশ পরিবারগুলোর কাছে তাদের দত্তক দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে ইইউ।

সূত্র : বিবিসি

রাশিয়াগভর্নরগ্রেপ্তারমুরমানস্কক্রেমলিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই