রাশিয়ার উত্তরাঞ্চলীয় মুরমানস্ক অঞ্চলের গভর্নরকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ বছরের মধ্যে কোনো আঞ্চলিক নেতাকে আটক করার এটিই প্রথম ঘটনা।৪৭ বছর বয়সী আন্দ্রেই চিবিসের বিরুদ্ধে আর্কটিক অঞ্চলের একটি মহাসড়ক নির্মাণের জন্য বরাদ্দ ১০০ কোটি রুবলের বেশি আত্মসাৎ ও অপব্যবহারের সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া মুরমানস্কের নির্মাণ খাতের বাজেট থেকে আরও ৩ কোটি ৯০ লাখ রুবল আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।খবরে বলা হয়েছে, সোমবার মস্কো সফরে গিয়ে পৌঁছানোর পর চিবিসকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে...