Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ক্রুজ জাহাজে হান্টাভাইরাস, তৃতীয় ব্রিটিশ নাগরিক আক্রান্তের আশঙ্কা

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:২৭
ক্রুজ জাহাজে হান্টাভাইরাস, তৃতীয় ব্রিটিশ নাগরিক আক্রান্তের আশঙ্কা

সংগৃহীত ছবি

ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াসকে ঘিরে ছড়িয়ে পড়া হান্টাভাইরাসে আরও এক ব্রিটিশ নাগরিক আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওই ব্যক্তি বর্তমানে আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ ট্রিস্টান দ্য কুনিয়ায় আছেন। এপ্রিলের মাঝামাঝি সেখানে থেমেছিল জাহাজটি। এ ঘটনায় আরও দুই ব্রিটিশ ব্যক্তির সংক্রমণ নিশ্চিত হয়েছে। তাঁদের একজন বুধবার জাহাজ থেকে সরিয়ে নেওয়ার পর নেদারল্যান্ডসে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। অন্যজন গত মাসে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার পর এখনো নিবিড় পরিচর্যায় রয়েছেন।

এ পর্যন্ত হান্টাভাইরাসের পাঁচটি সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ক্রুজ চলাকালে বা পরে মারা যাওয়া তিন যাত্রীর একজনও রয়েছেন। এমভি হন্ডিয়াস সপ্তাহান্তে ক্যানারি দ্বীপপুঞ্জে ভিড়বে বলে ধারণা করা হচ্ছে। সেখানে বাকি ব্রিটিশ যাত্রী ও ক্রুদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে একটি ভাড়া করা উড়োজাহাজ প্রস্তুত থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

বর্তমানে বাকি ব্রিটিশদের কারও উপসর্গ নেই। তবে দেশে ফেরার পর তাঁদের আইসোলেশনে থাকতে বলা হতে পারে। যুক্তরাজ্যের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, এমভি হন্ডিয়াসে থাকা ব্রিটিশ যাত্রীদের দেশে ফেরার পর ৪৫ দিন স্বেচ্ছায় আইসোলেশনে থাকতে বলা হতে পারে।

হান্টাভাইরাস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise