দেশের অন্যতম পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ শনিবার, দুপুর ১২টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রিহ্যাবের সভাপতি ডক্টর আলি আফজাল, ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মিজানুর রহমান সিদ্দিকী, এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতার আওতায় রিহ্যাবের সম্মানি...