Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

রিহ্যাবকর্মীদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় দেবে ইবনে সিনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২০:৩৩
রিহ্যাবকর্মীদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় দেবে ইবনে সিনা

সংগৃহীত ছবি

দেশের আবাসন খাতের সঙ্গে জড়িত বিশাল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে বড় উদ্যোগ নিয়েছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীতে রিহ্যাব প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়।

অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রাথমিকভাবে দুই বছর মেয়াদী এই চুক্তিটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরবর্তীতে নবায়ন করা যাবে।

এই চুক্তির আওতায় রিহ্যাবের সদস্য, তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের স্টাফ এবং তাদের পরিবারের আইনগত নির্ভরশীল ব্যক্তিরা দেশজুড়ে ইবনে সিনার সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় পাবেন। রোগ নির্ণয়ের জন্য প্যাথলজিক্যাল পরীক্ষা, পিসিআর টেস্ট, বিশেষায়িত ল্যাব টেস্ট এবং অধিকাংশ রেডিওলজি ও ইমেজিং সেবায় চিকিৎসাসেবা গ্রহণকারীরা ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি হৃদরোগ ও সাধারণ শারীরিক পরীক্ষার জন্য বিশেষ সাশ্রয়ী মূল্যে কমপ্রিহেনসিভ ও কার্ডিয়াক হেলথ চেক-আপ প্যাকেজ গ্রহণের সুযোগও থাকছে তাদের জন্য।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বললেন, আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি মানুষ সম্পৃক্ত। একটি সুস্থ কর্মশক্তিই শক্তিশালী অর্থনীতির অন্যতম ভিত্তি। এই বিশাল জনগোষ্ঠীর জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে তাদের কর্মদক্ষতা যেমন বাড়বে, তেমনি সামাজিক নিরাপত্তাও জোরদার হবে।

অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ বললেন, মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। রিহ্যাবের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে আবাসন খাতের একটি বড় অংশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের সুস্থ জীবন নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ইবনে সিনা ট্রাস্টের অ্যাডিশনাল ডিরেক্টর গোলাম মর্তুজা মাসুদ ও ডিজিএম মুহাম্মদ জাহিদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিহ্যাবইবনে সিনাচুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!