Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডকে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৫:২০
শেয়ার করুন:
রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডকে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডকে সংবর্ধনা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সংবর্ধনা দিয়েছে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আবাসন খাত থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও সম্মাননা জানানো হয়। আয়োজকরা জানান, এটি আবাসন শিল্পের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নীতিগত সহায়তার প্রতিফলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও নগরায়ণে আবাসন খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাতটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে রিহ্যাবের নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সভাপতি ও সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

বক্তারা বলেছেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং নগরায়ণে এ খাতের অবদান উল্লেখযোগ্য।

নবনির্বাচিত নেতৃত্ব বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে খাতটিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেছেন, এই সংবর্ধনা নবনির্বাচিত বোর্ডকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

এছাড়া আবাসন খাতের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেছেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সঠিক নীতি সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে আবাসন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা আবাসন খাতের উন্নয়নে নীতিগত সহায়তা, সহজ ঋণ সুবিধা, কর কাঠামোর সংস্কার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেন। পাশাপাশি টেকসই নগর উন্নয়নেরও আহ্বান জানান

অনুষ্ঠানে আবাসন খাতের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, ডেভেলপার, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

রিহ্যাবসংবর্ধনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি