Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ফ্ল্যাট কিনে আতঙ্কে ক্রেতা

ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:৩৯
ফ্ল্যাট কিনে আতঙ্কে ক্রেতা

সংগৃহীত ছবি

জীবনের সব সঞ্চয় ও পেনশনের টাকা দিয়ে মিরপুরে ১ হাজার ২০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিউল আলম (৬৫)। চাবি পেয়ে সপরিবারে বসবাস করলেও দুই বছরেও ফ্ল্যাটটি নিজের নামে নিবন্ধন করতে পারেননি। কারণ, ৮০ লাখ টাকার ফ্ল্যাটটি নিজের নামে লিখে নিতে সরকারের কর, ফি ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রয়োজন আরও ১০ থেকে ১২ লাখ টাকা। এখন আতঙ্কে আছেন তার ফ্ল্যাট না হাতছাড়া হয়ে যায়।

সৌদি প্রবাসী আনোয়ার ১০ বছরের খাটুনির টাকায় উত্তরায় ফ্ল্যাট কিনে ১৫ লাখ টাকা বাড়তি নিবন্ধন ব্যয়ের কারণে তা রেজিস্ট্রি না করেই ক্ষোভ নিয়ে বিদেশে ফিরে গেছেন। আনোয়ার বলেছেন, ‘বিদেশে থেকে টাকা পাঠালে সরকার রেমিট্যান্স বোনাস দেয়; কিন্তু সেই টাকা দিয়ে দেশে সম্পদ কিনতে গেলে গলাকাটা কর নেয়। এখন টাকা জোগাড় করতে না পেরে ফ্ল্যাট রেজিস্ট্রি না করেই আবার বিদেশে চলে যাচ্ছি। এটা যে কত বড় ঝুঁকি, তা শুধু আমিই জানি।’

শফিউল আলম বা আনোয়ারের এই উদ্বেগ শুধু একক কোনো ব্যক্তির নয়; বরং দেশের আবাসন খাতের এক ভয়াবহ ও নীরব সংকটের প্রতিচ্ছবি। একদিকে আকাশচুম্বী নিবন্ধন ব্যয়, অন্যদিকে সাব-রেজিস্ট্রি অফিসের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি— এই দুইয়ের জাঁতাকলে পড়ে ফ্ল্যাট কিনেও মালিক হতে পারছেন না অসংখ্য গ্রাহক।

আন্তর্জাতিক আবাসন খাতের বিশ্লেষণে দেখা যায়, যেখানে ফ্ল্যাট নিবন্ধনের গড় ব্যয় ভারতে ৫-৭ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৪ শতাংশ, সিঙ্গাপুরে ৩-৪ শতাংশ এবং যুক্তরাজ্যে ২-৫ শতাংশ (স্ল্যাবভিত্তিক), সেখানে বাংলাদেশে তা ১০-১৫ শতাংশ এবং প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও সনাতনী।

অনুসন্ধানে দেখা গেছে, উচ্চ করের পাশাপাশি নীতিনির্ধারণী কিছু দুর্বলতা মানুষকে অনানুষ্ঠানিক লেনদেনে উৎসাহিত করছে। সরকারি মৌজা রেটের সঙ্গে প্রকৃত বাজারদরের মিল না থাকায় দলিলে মূল্য গোপন করার প্রবণতা বাড়ছে। অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ‘টেবিল মানি’ ছাড়া ফাইল নড়ে না। এ ছাড়া সনাতনী ও দীর্ঘসূত্রতাপূর্ণ অ্যানালগ প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষ দলিল না করে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) বা অভ্যন্তরীণ চুক্তিতেই সীমাবদ্ধ থাকছেন।

নিবন্ধিত দলিল না থাকায় গ্রাহকরা ফ্ল্যাট বন্ধক রেখে ব্যাংক ঋণ নিতে পারছেন না। ডেভেলপার কোম্পানি ঋণখেলাপি বা আইনি জটিলতায় পড়লে গ্রাহকদের মালিকানা আদালত পর্যন্ত গড়াচ্ছে। এমনকি ফ্ল্যাট মালিকের মৃত্যুর পর উত্তরসূরিদের নামে নামজারি করা কঠিন হয়ে পড়ছে।

রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল আগামীর সময়কে বলেছেন, আবাসন খাতে উচ্চ নিবন্ধন ব্যয় বর্তমানে একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্রেতা ফ্ল্যাট ক্রয় করলেও অতিরিক্ত নিবন্ধন ব্যয়ের কারণে তাৎক্ষণিকভাবে নিবন্ধন সম্পন্ন করতে পারছেন না। এর ফলে একদিকে সরকার প্রত্যাশিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ক্রেতারাও আইনি মালিকানা নিশ্চিত করতে পারছেন না।

রিহ্যাব দীর্ঘদিন ধরে নিবন্ধন ব্যয়কে একটি সহনীয় ও যৌক্তিক পর্যায়ে আনার দাবি জানিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘দুঃখের সঙ্গে আমরা লক্ষ করলাম, এবার বাজেটে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না।’

রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক আগামীর সময়কে বলেছেন, বর্তমানে ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ প্রায় ১৩ শতাংশ বা তার বেশি। এই উচ্চ ব্যয়ের কারণে আমার পরিচিত অনেকেই ১০-১২ বছর ফ্ল্যাটে থাকছেন, কিন্তু রেজিস্ট্রেশন করছেন না। সরকার এখানে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

ফ্ল্যাট কেনার সময় নিবন্ধন না করে পরে করতে গেলে অনেকেই জটিলতায় পড়ছেন। আব্দুর রাজ্জাক তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, আমার এক আত্মীয় ফ্ল্যাট কিনলেও রেজিস্ট্রেশন করেননি। পরে ক্যানসারে প্রথমে স্ত্রী এবং পরে স্বামী মারা যান। তাদের দুটি সন্তান থাকলেও ফ্ল্যাটটি নিবন্ধন করতে পারছি না।

আবাসন খাতের দীর্ঘদিনের অভিজ্ঞ এই ব্যবসায়ী নেতা বলেছেন, আমরা প্রস্তাব করছি, রেজিস্ট্রেশন ফি কমিয়ে ৫-৭ শতাংশে আনা হোক। এ ছাড়া সেকেন্ডারি ফ্ল্যাট (পুরনো ফ্ল্যাট) বিক্রিেত ফি ২-৩ শতাংশ করা হোক।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মাসউদ জানিয়েছেন, তার এক ক্লায়েন্ট একটি আবাসন কোম্পানির কাছ থেকে মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট কেনেন। কিন্তু নিবন্ধন না করেই কোম্পানির পরিচালকরা দেশ ছেড়েছেন। পরে উচ্চ আদালতের রায় নিয়ে তিনি নিজের নামে নিবন্ধন করেন। নিবন্ধন না করলে কোম্পানির মালিকানা বা ব্যবস্থাপনায় পরিবর্তন হলে ফ্ল্যাট মালিককে ভোগান্তিতে পড়তে হয়।

ফ্ল্যাটআতঙ্কনিবন্ধনরেজিস্ট্রিরিহ্যাব
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    ২১ জুলাই ২০২৬, ০৯:৫৩

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    ২১ জুলাই ২০২৬, ১০:৪৪

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    advertiseadvertise