বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের ৭০ পরিবারকে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে এসব ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন তারা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে বরাদ্দপত্র হস্তান্তর করেন মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন শহীদ।অনুষ্ঠানে জানানো হয়, সরকারের অনুমোদনক্রমে ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধ...