Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

এভারকেয়ারে বিশেষ সুবিধা পাবেন রিহ্যাব সদস্যরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৯:২৪
এভারকেয়ারে বিশেষ সুবিধা পাবেন রিহ্যাব সদস্যরা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও এভারকেয়ার হাসপাতাল।

আজ মঙ্গলবার বিকালে রিহ্যাবের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং প্রধান এ এম আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতার আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এভারকেয়ার হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা ও স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ করপোরেট সুবিধা ও ছাড় পাবেন। বিভিন্ন ক্যাটাগরিতে এই মূল্যছাড়ের পরিমাণ হবে সর্বোচ্চ ৫২ শতাংশ।

চুক্তি স্বাক্ষর শেষে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেছেন, আবাসন শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনমান ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রিহ্যাবের অন্যতম দায়িত্ব। সুস্থ কর্মশক্তিই একটি টেকসই আবাসন শিল্প গড়ে তোলার মূল পূর্বশর্ত।

অন্যদিকে এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক এ এম আবুল কাশেম রনি জানান, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার লক্ষ্যেই দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সংগঠন রিহ্যাবের সঙ্গে এই অংশীদারিত্ব করা হয়েছে। এই চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, সোশ্যাল ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং এভারকেয়ার হাসপাতালের করপোরেট মার্কেটিং ব্যবস্থাপক মো. ইফতেখার হোসেন ও সহকারী ব্যবস্থাপক ইয়ামিন আরা আঞ্জিলাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিহ্যাবএভারকেয়ারহাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!