চলতি বছরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন।আজ শনিবার সকাল ১১টার দিকে শিক্ষা বোর্ড কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। এই শিক্ষাবোর্ডের অধীনে ৫টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কলেজগুলো হলো, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ সিটি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সম্মেলনে জানানো হয়, এবারের এইচএসসিতে...