Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী শিক্ষা বোর্ডে এগিয়ে ছাত্ররা

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৪:২৩
শেয়ার করুন:
রাজশাহী শিক্ষা বোর্ডে এগিয়ে ছাত্ররা

ছবি: আগামীর সময়

এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবারও ছাত্রীদের চেয়ে ছাত্ররা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ০৩ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৩৭ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ ছাত্রদের পাসের হার ছাত্রীদের চেয়ে ১২ দশমিক ১২ শতাংশ পয়েন্ট বেশি। গত পাঁচ বছরেও পাসের হারে ছাত্ররা এগিয়ে ছিলেন। তবে এবার ছাত্র ও ছাত্রী উভয়ের পাসের হারই কমেছে। সামগ্রিকভাবে বোর্ডটির পাসের হার নেমে এসেছে ৪৫ দশমিক ০৬ শতাংশে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর পরপরই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ইফফাত জেরিন সংবাদ সম্মেলনে বোর্ডের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুন

এইচএসসির খাতা দেখা হয়েছে নির্মোহভাবে, ভাষ্য সরকারের

৩১ অক্টোবর ২০২৬


বোর্ডের প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালে ছাত্র ও ছাত্রী উভয়ের পাসের হার ছিল ১০০ শতাংশ। এরপর ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবারই পাসের হারে ছাত্ররা এগিয়ে ছিলেন। ২০২১ সালে ছাত্রদের পাসের হার ছিল ৯৮ দশমিক ৫১ শতাংশ, ছাত্রীদের ৯৬ দশমিক ৫১ শতাংশ। ২০২২ সালে ছাত্রদের ৮৫ দশমিক ৮৯ শতাংশের বিপরীতে ছাত্রীদের পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ২০২৩ সালে ছাত্রদের পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৭ শতাংশ, ছাত্রীদের ৭৩ দশমিক ৫৫ শতাংশ। ২০২৪ সালে ছাত্রদের পাসের হার ছিল ৮১ শতাংশ, ছাত্রীদের ৭৬ শতাংশ। ২০২৫ সালে ছাত্রদের ৬৮ দশমিক ৬৯ শতাংশ এবং ছাত্রীদের ৫০ দশমিক ৬৯ শতাংশ পাস করেন।

চলতি বছরও সেই ব্যবধান বজায় রয়েছে। তবে এবার ছাত্রদের পাসের হার ৫০ শতাংশ ছাড়ালেও ছাত্রীদের পাসের হার ৪০ শতাংশের নিচে নেমেছে। গত বছরের তুলনায় ছাত্রদের পাসের হার কমেছে ১৮ দশমিক ৬৬ শতাংশীয় পয়েন্ট। ছাত্রীদের ক্ষেত্রে কমেছে ১২ দশমিক ৭৮ শতাংশীয় পয়েন্ট।

এদিকে এবার রাজশাহী শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশে। গত বছর এ হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশীয় পয়েন্ট। জাতীয় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সেই হিসাবে জাতীয় গড়ের চেয়ে রাজশাহী বোর্ডের পাসের হার ৭ দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট কম।

আরও পড়ুন

পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

৩১ অক্টোবর ২০২৬

বোর্ডের সাত বছরের সামগ্রিক ফলাফল বিশ্লেষণেও পাসের হারে বড় পতন দেখা যায়। ২০২০ সালে পাসের হার ছিল ১০০ শতাংশ। ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ এবং ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেন। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৯ দশমিক ৪০ শতাংশে। এবার আরও কমে হয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশ। সাত বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও রয়েছে উদ্বেগজনক চিত্র। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। বিপরীতে শতভাগ পাসের হার অর্জন করেছে মাত্র ৯টি প্রতিষ্ঠান।

এমন ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ইফফাত জেরীন বলেছেন, ‘সারাদেশে এবার ফলাফল অন্য বছরের তুলনায় খারাপ হয়েছে। রাজশাহী বোর্ডে এমন কেন হলো, তা বিশ্লেষণ না করা পর্যন্ত বলা যাচ্ছে না।’

২০২৬ এইচএসসিএইচএসসি ফল ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই