চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রীতিমতো ধস নেমেছে। এই অবনতির পেছনে শুধু শিক্ষার্থীদের দুর্বল প্রস্তুতি নয়, উঠে এসেছে শিক্ষাব্যবস্থার নানা কাঠামোগত সংকটের প্রসঙ্গও। এই অবনমনের কারণ হিসেবে উঠে এলো ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ৬৪ শতাংশের ফেল করা, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের অভাব, শ্রেণিকক্ষবিমুখ ও কোচিং-গাইডনির্ভরতার কথা। শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে পাঁচ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়নে উদারনীতির বদলে কঠোরতা এবং জুলাই আন্দো...