Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরীক্ষা

বাড়ি ফিরে সাকিবা দেখলেন ‘পুরো প্রশ্নই ভিন্ন’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ২২:৪০
বাড়ি ফিরে সাকিবা দেখলেন ‘পুরো প্রশ্নই ভিন্ন’

গ্রাফিকস: আগামীর সময়

পরীক্ষার হল থেকে বেশ হাসিমুখেই বের হন নরসিংদীর মনোহরদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাকিবা। পরীক্ষা ভালো হয়েছে তাই মনে ছিল স্বস্তি। কিন্তু বাড়ি ফিরে সহপাঠীদের সঙ্গে এমসিকিউ প্রশ্ন মেলাতে গিয়ে মলিন হলো মুখ। সাকিবা আবিষ্কার করলেন অন্যদের প্রশ্নের সঙ্গে তার প্রশ্নপত্রের মিল নেই। ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও তাকে দেওয়া হয় ২০২৫ সালের অনিয়মিত শিক্ষার্থীদের বা পুরানো সিলেবাসের প্রশ্ন।

মুহুর্তেই সেই খবর জানাজানি হলে বিষয়টি ঢাকা শিক্ষাবোর্ডকে জানায় উপজেলা প্রশাসন। বোর্ডের নিদেশে পরীক্ষার দায়িত্বে থাকা চারজন শিক্ষক তাৎক্ষণিক প্রত্যাহার এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্ত করার নির্দেশনা দেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

উপজেলা প্রশাসন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ওই উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ঘটে এই ঘটনা। পুরনো প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা চার শতাধিকের বেশি। যারা ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী হলেও পরীক্ষা দিয়েছেন ২০২৫ সালের পুরনো প্রশ্নে।


আরও পড়ুন

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের

০২ জুলাই ২০২৬

এদিকে পুরনো প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের খাতা বিশেষভাবে সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন ঢাকা শিক্ষাবোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করলেন তিনি।

পরীক্ষার্থীরা জানান, আজ সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। মনোহরদী সরকারি কলেজের ৬১২ জন পরীক্ষার্থী ওই কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়। লিখিত পরীক্ষা শেষে বিতরণ করা হয় ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র। তবে দুটি কক্ষে নতুন সিলেবাসের শিক্ষার্থীদের নির্ধারিত প্রশ্ন না দিয়ে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেট, ১২১ কোডের পুরনো (২০২৫ সালের) প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষার্থীরা প্রথমে বুঝতে না পারলেও কিছু সময় কয়েকজন শিক্ষার্থী আপত্তি তুললে কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা বিষয়টি বুঝতে পারেন। এরপর ঘটনা আড়াল করতে তাদের নতুন প্রশ্ন দিয়ে বাকিদের কাছে গোপন করা হয় বিষয়টি। পরীক্ষার পর জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন ইউএনও। তাৎক্ষণিক শিক্ষাবোর্ড থেকে বিষয়টি সমাধান করা হয়। তারপরও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে দায়িত্ব অবহেলার দায়ে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে ৪ শিক্ষককে।

মনোহরদী সরকারি কলেজের পরীক্ষার্থী সাকিবা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পরীক্ষার হলে আমরা বুঝতেই পারিনি যে আমাদের ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। বাড়ি এসে উত্তর মেলাতে গিয়ে দেখি পুরো প্রশ্নই ভিন্ন। আমরা এখন ভালো ফলাফল নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।

খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের চরম অবহেলার কারণেই এমনটি ঘটেছে। বিষয়টির দ্রুত সমাধানে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান জানান, নিয়ম অনুযায়ী এক পরীক্ষার প্রশ্ন অন্য পরীক্ষায় চলে আসা প্রায় অসম্ভব। এটি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকদের ভুল। ঘটনার পরপরই দায়িত্বে থাকা চার শিক্ষক—হল সুপার সহকারী অধ্যাপক আরেফা সুলতানা, প্রভাষক সামছুল আলম, প্রভাষক মাহমুদুর রহমান এবং প্রভাষক মো. আক্রাম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব মো. নাজিম উদ্দীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে শিক্ষাবোর্ড। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে রাজধানীর বিজ্ঞান কলেজেও একই ঘটনা ঘটেছে বলে আগামীর সময়কে জানিয়েছেন একাধিক অভিভাবক। তবে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।


২০২৬ এইচএসসিপ্রশ্নপত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু