Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা

  • কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ,
  • জিপিএ-৫ পেয়েছে ১৩১৩ জন
  • ১৫ কলেজে শূন্য, শতভাগ পাশ ৪
  • ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে
কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৩:৪৩
শেয়ার করুন:
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা

ছবি: আগামীর সময়

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। চলতি বছর মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।

জিপিএ ৫ প্রাপ্তি ও সার্বিক ফলাফলে এবার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এ বছর ১৫ টি কলেজে পাশের হার শূন্য, শতভাগ পাশ করেছে মাত্র চারটি কলেজে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৫৫ হাজার ৪৩৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৩৬ হাজার ৭২৮ জন। পাশ করেছে মোট ৪৪ হাজার ৭২৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী পাশ করেছে ২৮ হাজার ৪১৫ জন, ছেলে পরীক্ষার্থী পাশ করেছে ১৫ হাজার ৮৫৭ জন। মেয়েদের পাশের হার ৫১ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের পাশ ৪৩ দশমিক ১৭ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ পরীক্ষার্থী । এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে ৮২১, ছেলে পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে ৪৯২ জন। এবারো পাস এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোনো পরীক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৫টি।

এর আগে, ২০২৫ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭০৭ জন। সে হিসেবে এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় বিগত বছরের চেয়ে পাশের হার ও জিপিএ -৫ প্রাপ্তি কিছুটা কমেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে ফেলের হার বেশি থাকায় এবার মোট ফলাফলে প্রভাব পড়েছে।

কুমিল্লা বোর্ডএইচএসসিএইচএসসি ফল ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই